দুর্গা কী কারণে মৃত্যুবরণ করে তার একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও
দুর্গা কী কারণে মৃত্যুবরণ করে তার একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও
উত্তর : মানুষের ইতিহাস রচয়িতা খ্যাত লেখক বিভূতিভূষণের প্রথম ও শ্রেষ্ঠ উপন্যাস 'পথের পাঁচালী'র একটি উল্লেখযোগ্য কেন্দ্রীয় চরিত্র দুর্গা।
দুর্গা বেশ কিছুদিন ধরেই জ্বরে ভুগছিল। তার পিতাও বাড়িতে ছিল না। এমতাবস্থায় পাড়ার ফণি নবাবগঞ্জ থেকে শরৎ ডাক্তারকে ডেকে আনে । ডাক্তার দেখে বলে ভয়ের কোনো কারণ নেই। জ্বর বেশি মাথায় জলপটি দিলে আর ওষুধ খেলেই ভালো হয়ে যাবে।
ডাক্তার দুর্গাকে দেখে যাওয়ার পর প্রচণ্ড ঝড়বৃষ্টি হয় এবং ঝড়বৃষ্টির পর দুর্গার জ্বর আবার বেড়ে যায়। শরৎ বাবুর ওষুধ খেয়ে দুর্গার জ্বর ছেড়ে যায়। সে চোখ মেলে দেখতে পারে। এর দু-একদিন পরেই দুর্গা মারা যায় বেলা দশটার দিকে।
দুর্গার মৃত্যুর কারণ হিসেবে ডাক্তার বলে- “ম্যালেরিয়ার শেষ স্টেজটা আর কি- খুব জ্বরের পর যেমন বিরাম হয়েচে আর অমনি হার্টফেল করে।” আর অল্প বয়সি দুরন্ত একটি বালিকাকে শেষবারের মতো দেখার জন্য পাড়ার লোকে তার বাড়িতে ভরে যায়।
দুর্গার মৃত্যুর মধ্য দিয়ে 'পথের পাঁচালী'র উল্লেখযোগ্য একটি চরিত্রের অবসান হয় ।
.png)