যাদব পণ্ডিত কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও


যাদব পণ্ডিত কে? তার সংক্ষিপ্ত পরিচয় 
দাও

উত্তর : কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের আদি পর্যায়ের তৃতীয় উপন্যাস 'পুতুলনাচের ইতিকথা'য় একমাত্র পণ্ডিত ব্যক্তি ছিলেন যাদব। 

ধার্মিক ও অলৌকিক শক্তিসম্পন্ন মানুষ বলেই যাদব পণ্ডিত এলাকায় প্রসিদ্ধি লাভ করে। গৃহস্থ যোগী তিনি, সংসার সাধক। যাদের স্পর্শ করার অধিকার আছে তারা দেখলেই যাদবের পায়ের ধুলা নেয়, অপরে সাষ্টাঙ্গ প্রণিপাত করে। 

সকলের ধারণা যাদব পণ্ডিত সাধন পথের অনেকগুলো স্তর অতিক্রম করেছেন। কায়েত পাড়ার পথের ধারে, যামিনী কবিরাজের বাড়ি ও শশীদের বাড়ির মাঝামাঝি একটি ছোটো একতলা বাড়িতে যাদব বাস করেন। 

তার বাড়ির মতন পুরাতন ও জীর্ণ বাড়ি অত্র অঞ্চলে ছিল না। তার থাকার বাড়িটির খানিকটা অংশ ভেঙে পড়েছিল। স্ত্রী ছাড়া সংসারে যাদবের কেউই ছিল না। যাদবের স্ত্রী পাগলাটে বলে গ্রামের লোকে যাদবের স্ত্রীকে পাগলদিদি বলে ডাকে। 

যাদব সূর্যবিজ্ঞানের সাহায্য নিয়ে সকল কিছু জানতে পারে বলে প্রচার করে। গ্রাম ছাড়াও দূর- দূরান্ত থেকে যাদব পণ্ডিতের কাছে মানুষ আসত নানারকম সমস্যা নিয়ে এবং যাদব পণ্ডিত তাদেরকে সামর্থ্যের মধ্য দিয়ে সবটুকু উজাড় করে দিত।






Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ