শ্রীনাথ দাসের মুদি দোকানের একটি বর্ণনা দাও
শ্রীনাথ দাসের মুদি দোকানের একটি বর্ণনা দাও
উত্তর : কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের আদি পর্যায়ের তৃতীয় উপন্যাস 'পুতুলনাচের ইতিকথা'য় গাওদিয়া গ্রামের একমাত্র দোকানদারের নাম ছিল শ্রীনাথ।
শ্রীনাথের দোকানের সামনে ছিল বাঁশের বাতার তৈরি একটি বেঞ্চ। শ্রীনাথের দোকানে রাতের আলোর জন্য কেরোসিনের আলোর ব্যবস্থা করা থাকত। শ্রীনাথের দোকানের সাজানো জিনিসগুলোর মধ্যে একটি লক্ষ্মী ছড়ানো ভাব থাকত।
ছোটো ছোটো চৌকো কাঠের খোপে চাল, ডাল একটা ময়দার বস্তা, বারকোস বসানো তেলের গাদমাখা পাত্র, মুড়িমুড়কির দুটি জালা ছিল। এছাড়া হরিণের ছবি আঁকা দেশলাইয়ের প্যাক, একদিকে কাচ বসানো হলদে টিনে সাগু-বার্লি, গোল গোল লজেন্স ছিল।
গ্রামের বয়োবৃদ্ধ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ শ্রীনাথের দোকানের বাঁশের বাতার তৈরি বেঞ্চিতে বসে নানা ধরনের গল্পগুজব করে সময় কাটাত।
.png)