যদি আর বাঁশি না বাজে' আলোকে “বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি'র সাথে কাজী নজরুল ইসলামের সম্পর্ক বর্ণনা কর


যদি আর বাঁশি না বাজে' আলোকে “বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি'র 
সাথে কাজী নজরুল ইসলামের সম্পর্ক বর্ণনা কর 

উত্তর : 'যদি আর বাঁশি না বাজে' প্রবন্ধে কবি কাজী নজরুল ইসলাম বিনয়ের সাথে বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির অবদানকে স্মরণ এবং স্বীকার করেছেন।

১৯৪১ সালের ৫ ও ৬ এপ্রিল কলকাতা মুসলিম ইনস্টিটিউট হলে বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির রজত জুবিলি উৎসব অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে কবি সভাপতির দায়িত্ব পালন করেন। এ সমিতির সাথে কবির সম্পর্ক দীর্ঘদিনের- এখানে কবি বন্ধু হিসেবে পেয়েছিলেন মুজাফফর আহমদ, আবুল কালাম শামসুদ্দীনকে। 

এ প্রতিষ্ঠানে তিনি নিয়মিত 'সত্যিকারের জীবন্ত মানুষের আড্ডা' দিতেন। কবিদের আড্ডা দেখে বোমারু বারীন- দা বলেছিলেন 'হ্যাঁ, আড্ডা বটে'। কবি আরো জানিয়েছেন বঙ্গীয় সাহিত্য-সমিতিতে আশ্রয় না পেলে কবি নজরুল কবি হয়ে উঠতে পারতেন না। তাই তাঁর মতে বঙ্গীয় সাহিত্য-সমিতির নিবিড় বাঁধনে কবি নীড় বেঁধেছেন।

সুতরাং সার্বিক বিচারে বলা যায়, কবি বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির স্মৃতিকে যেমন জীবন্ত করে তুলেছেন- তেমনি প্রতিষ্ঠানের অবদানকে স্বীকার করার মধ্য দিয়ে বড়ো মানসিকতারও স্বাক্ষর রেখেছেন।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ