যক্ষ কাকে এবং কেন মেঘকে দূত করে প্রেরণ করে?
যক্ষ কাকে এবং কেন মেঘকে দূত করে প্রেরণ করে?
উত্তর : সংস্কৃত সাহিত্যের বিখ্যাত কবি কালিদাসের 'মেঘদূত' কাব্যে প্রভুশাপে যক্ষ নির্বাসিত হয় অলকা থেকে সুদূর রামগিরিতে।
নির্বাসিত যক্ষ পত্নী বিরহে কাতর হয় এবং আষাঢ়ের প্রথম দিবসে পুঞ্জীভূত মেঘ দেখে তার মন চঞ্চল হয়ে উঠে এবং মেঘকে সে দূত হিসেবে অলকাপুরীতে পাঠায় মেঘদূত কাব্যে কবি কালিদাসের প্রকৃতি চেতনার অসাধারণ কৃতিত্ব আমরা দেখতে পাই।
কালিদাস প্রকৃতির যে বর্ণনা দিয়েছেন প্রাবন্ধিক 'মেঘদূত' প্রবন্ধে তা উল্লেখ করেছেন এবং সে সব থেকে যে আমরা চির নির্বাসিত তার পরিচয় তিনি দিয়েছেন। যক্ষ নির্বাসিত অবস্থা থেকে তার প্রিয়াকে সংবাদ প্রেরণের জন্য মেঘকে দূত হিসেবে পাঠায়।
.png)