কাজী আবদুল ওদুদের মতে শ্রেষ্ঠ শিল্পীর কাজ কী? ‘রস ও ব্যক্তিত্ব' প্রবন্ধের আলোকে আলোচনা কর
কাজী আবদুল ওদুদের মতে শ্রেষ্ঠ শিল্পীর কাজ কী? ‘রস ও ব্যক্তিত্ব' প্রবন্ধের আলোকে আলোচনা কর
উত্তর : কাজী আবদুল ওদুদ বাংলা সাহিত্যের একজন মননশীল, যুক্তিবাদী, বুদ্ধিদীপ্ত প্রাবন্ধিক ও সমালোচক।
তাঁর প্রবন্ধসমূহের মধ্যে অন্যতম হলো 'শিল্প ও সাহিত্য বিষয়ক’ প্রবন্ধ। তাঁর এ ধারার দ্বিতীয় প্রবন্ধের নাম “রস ও ব্যক্তিত্ব”। এই প্রবন্ধে লেখক সাহিত্যের দুটি উপাদান অর্থাৎ রস ও ব্যক্তিত্বের স্পর্শের বিষয়ে গুরুত্ব প্রদান করেছেন ।
শিল্পীর কাজ হচ্ছে কোনো কিছু গভীরভাবে উপলব্ধি করে তাকে সুন্দর করে ব্যক্ত করা। রবীন্দ্রনাথের মতে টলস্টয়ের জীবনী লিখতে গিয়ে ম্যাক্সিম গোর্কি আর দশজনের মত সাধারণ টলস্টয়কে চিত্রিত করেছেন, কিন্তু গোর্কির লেখায় টলস্টয়ের অসাধারণত্ব যদি চিত্রিত না হয়, তবে তার মূল্য কোথায়?
রবীন্দ্রনাথ এ সম্পর্কে বলেছেন, শিল্পীর কাজ শুধু অঙ্কনকুশল হওয়া নয়, শিল্পীর কাজ তাঁর বর্ণনার বিষয় সম্পর্কে প্রধান ও অপ্রধানের বিচার করা, সাহিত্য ও শিল্প সম্পর্কে এ এক বড় ব্যাপার ।
বলা বাহুল্য এরও যোগ কবির ব্যক্তিত্বের সঙ্গেই, নিজে এক মহৎ ব্যক্তিত্বের অধিকারী না হলে জীবনের ব্যাপার এমন প্রধান ও অপ্রধানের বিচার সম্ভবপর নয়।
শ্রেষ্ঠ শিল্পী জীবনের এক বিশেষ আদর্শ সম্পর্কে যেমন সচেতন তেমনি সচেতন মানবচিত্তের বিচিত্র প্রবণতা ও সম্ভাবনা সম্পর্কে। তবে এই বিচিত্র প্রভাবে ও আকর্ষণে শ্রেষ্ঠ শিল্পী আকুল ও দিশাহারা নন, তিনি চমকিত ও আন্দোলিত কিন্তু স্থির লক্ষ্যও।
কিন্তু জীবনে প্রধান অপ্রধানের ভালো-মন্দের এই ভেদ সাহিত্যিক ও শিল্পী যে করেন সেটি কিন্তু ঠিক নীতিবিদের ভঙ্গিতে নয়। কারণ নীতিবিদরা কোনো একটি আদর্শকে অনুসরণ করে, অন্যদিকে তাদের নজর থাকে না অপরদিকে শিল্পীরা জীবনের এক বিশেষ আদর্শ সম্পর্কে যেমন সচেতন তেমনি সচেতন মানব চিত্তের বিচিত্র প্রবণতা ও সম্ভাবনা সম্পর্কে।
শিল্প ও সাহিত্যে এমন পারঙ্গমতা বিশেষত্বের দাবিদার। মহৎ শিল্পীর বৈশিষ্ট্যই হচ্ছে তিনি জানেন অনেকটা, কিন্তু জানাকেই প্রকাশ করেন না, যতটুকু প্রকাশে শিল্পকর্ম হয়ে উঠে, ততটাই প্রকাশ করেন। এখানেই মহৎ ও শ্রেষ্ঠ শিল্পীর দায়বোধ ।
.png)