নেবুর পাতায় করমচা হে বৃষ্টি ধ'রে যা” উৎস, প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা কর


নেবুর পাতায় করমচা হে বৃষ্টি ধ'রে যা” উৎস, প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা কর

উত্তর : আলোচ্য অংশটুকু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 'পথের পাচালী' উপন্যাস থেকে নেওয়া হয়েছে। উক্তিটি তিনি 'পথের পাঁচালীর' প্রথম অংশ বল্লালী বালাইয়ের ত্রয়োদশ পরিচ্ছেদে দুর্গা তার ছোটো ভাই অপুকে বলেছে ।

অপু ও দুর্গা কালবৈশাখির বৃষ্টির সময় আম বাগানে আম কুড়াতে যায়। বাগানে থাকাকালীন আকাশে কালো মেঘ অর ঝড়ো হাওয়ায় গাছ ভাঙার মড়মড় শব্দ, বৃষ্টির মোটা মোটা ফোঁটা, আকাশ মেঘাচ্ছন্ন অন্ধকার, বৃষ্টির পানিতে অপু ও দুর্গাকে ভাসিয়ে দূরে নিয়ে যাওয়া সব মিলিয়ে যেন একটা মহাকালের মহাপ্রলয় বয়ে যাচ্ছে। 

চারদিকে ধোঁয়াকার করিয়া মুষল ধারে নামিল- বৃষ্টির ফোঁটা পড়ার জোরে গাছের পাতা ছিড়িয়া উড়ে - পড়তে লাগল। ভরপুর টাটকা ভিজা মাটির গন্ধ আসতে লাগল। অপু ও দুর্গা বাড়ি হতে অনেক দূরে এসে পড়েছে-অপু ভয়ের স্বরে বলল- ও দিদি- বড্ড যে বৃষ্টি এল। 

দুর্গা অপুকে ডেকে বলল তুই আমার কাছে আয়। দুর্গা অপুকে কাছে এনে আঁচল দিয়ে ঢেকে দিয়ে কইল- এ বৃষ্টি আর কতক্ষণ হবে- এই ধরে গেল বলে বৃষ্টি হলো ভালোই হলো আমরা আবার সোনামুখীর তলায় যাব এখন, কেমন তো? দুজনে ততক্ষণে আনন্দে চিৎকার করে বলতে লাগল- "নেবুর পাতা করমচা হে বৃষ্টি ধরে যা।”

কড়- কড়-কড়াৎ-প্রকাণ্ড বন বাগানের অন্ধকার মাথাটা যেন এদিক হতে ওদিক পর্যন্ত চিরে গেল- চোখের পলকের জন্য চারিধারে আলো হয়ে উঠল- সামনের গাছের মগডালে থোলো থোলো বন-ধুধুল ফল ঝড়ে দুলিতেছে। 

অপু দুর্গাকে ভয়ে জড়িয়ে ধরে বলল-ও দিদি।ভয় কি রে, রাম রাম বল- রাম, রাম, রাম, রাম নেবুর পাতা করমচা, হে বৃষ্টি ধরে যা- নেবুর পাতা করমচা, হে বৃষ্টি ধরে যা- নেবুর পাতা করমচা। বৃষ্টির ঝাপটা তাদের কাপড় চুল ভিজে টটস্ করে জল ঝরতে লাগল। 

গুম্-গুম্-ম্-ম- চাপা গম্ভীর ধ্বনি একটা বিশাল লোহার রুলকে যেন আকাশের ধাতব মেঝেতে এদিক হতে ওদিকে টেনে নিয়া বেড়াইতেছে-অপু শঙ্কিত স্বরে বলল ঐ দিদি আবার ।

অপু আর দুর্গা দরিদ্র ব্রাহ্মণ হরি হরের ছেলেমেয়ে। তারা যেন প্রকৃতি লালিত। প্রকৃতির সাথে গাছগাছালির সাথে তাদের নিবিড়োসেম্পর্ক। বনের ভিতর ঘুরে বেড়ানো, পুকুরে ঝাপ দেওয়া, নোনা ফল, কলা, আম, আতাফল সংগ্রহ করা ছিল অপু ও দুর্গার কাজ। 

অপু ও দুর্গা নিতান্ত সহজসরল। পরিশেষে বলা যায় যে, উক্তিটি অর্থাৎ ছড়াটি দুর্গা অপুকে পাঠ করে শোনায়।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ