নীরেন কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও
নীরেন কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও
উত্তর : প্রকৃতিবাদী ঔপন্যাসিক বিভূতিভূষণের প্রথম ও শ্রেষ্ঠ উপন্যাস 'পথের পাঁচালী'র অনন্দা রায়ের জ্ঞাতি ভ্রাতার জ্যেষ্ঠ পুত্র নীরেন।
তিনি নিশ্চিন্দিপুরে এসেছিলেন তার পিতার রেখে যাওয়া সহায়-সম্পত্তির জরিপ করাতে। তার বয়স একুশ বাইশের বেশি নয়, বেশ বলিষ্ঠ গড়ন ছিল, সুপুরুষ। কলকাতার কলেজে আইন পড়ত। সে অত্যন্ত মৌনী প্রকৃতির মানুষ ছিল ।
পিতা তাকে জমি জরিপের কাজে পাঠালেও সে তা বুঝে না। দিনরাত নোভেল পড়ে ও বন্দুক ছুঁড়ে কাটাত। সে কলকাতা থেকে আসার সময় একটি বন্দুক সাথে করে নিয়ে এসেছে, তার শিকারের খুব ঝোঁক। নীরেনকে গোকুলের স্ত্রী খুব ভালোবাসত।
নীরেন কিছুদিন গ্রামে থাকার পর সে গ্রামের ছেলেমেয়েদের নিয়ে একটা পাঠশালা খোলে। সে দুর্গাদের বাড়িতে দাওয়াত খেতে যায়। এক সময় গোকুলের স্ত্রী নীরেনকে দুর্গার বিয়ের প্রস্তাবও দেয়।
ঘটনাক্রমে অন্নদা রায়ের ছেলে গোকুলের সাথে নীরেনের কথা কাটাকাটি হয় এবং নীরেন রাগ করে নিশ্চিন্দিপুর ছেড়ে নিজের ঠিকানায় চলে যায়।
.png)