দুর্গা চরিত্র সম্পর্কে সংক্ষেপে লেখ
দুর্গা চরিত্র সম্পর্কে সংক্ষেপে লেখ
উত্তর : ঔপন্যাসিক বিভূতিভূষণের প্রথম ও শ্রেষ্ঠ উপন্যাস 'পথের পাঁচালী'র একটি উল্লেখযোগ্য চরিত্র হরিহর রায়ের কন্যা দুর্গা।
বিভূতিভূষণ নিজেই বলেছেন যে তিনি প্রথম ‘পথের পাঁচালী' লেখেন তখন তাতে শুধু অপুই ছিল, দুর্গা ছিল না। আমাদের পক্ষে অবশ্য আজ দুর্গাহীন অপুকে কল্পনা করাও দুঃসাধ্য।
দুর্গা বনে-জঙ্গলে ঘুরে বেড়াতে ভালোবাসে, কিন্তু প্রকৃতির অন্তর্লোকের কোনো খবর রাখে না। অথচ সেই অপুকে প্রকৃতির সঙ্গে পরিচিতি করে দিয়েছিল- তার হাত ধরেই অপু নিসর্গ-সৌন্দর্যের মায়ালোকে প্রবেশ করেছিল। দুর্গা বেপরোয়া স্বভাবের মেয়ে।
মায়ের নিষ্ঠুর ভর্ৎসনা ও নির্মম প্রহার, প্রতিবেশীদের নিন্দামন্দ, কিছুই সে গ্রাহ্য করে না। অত্যন্ত লোভী পরের বাগানের ফলপাকুড় থেকে পরের ঘরের সোনা পর্যন্ত লোভের বশবর্তী হয়ে কিছুই তার চুরি করতে বাধে। না। অথচ এই দুর্গাই স্নেহ ও মমতার প্রতিমূর্তি হয়ে দেখা দেয় মাঝে মাঝে।
অপুর প্রতি স্নেহের অন্ত নেই। অন্নদা রায়ের পুত্রবধূকে সে ভালোবাসে। বাবা-মাকেও সে না ভালোবেসে থাকতে পারে না। বিধবা পিসি ইন্দির ঠাকরুনকে এত ভালোবাসে যে লোকের মনে হয় পূর্বজন্মে সে বোধ হয় বুড়ির মেয়ে ছিল।
এই ভালোবাসার জোরেই দুর্গা আমাদের চিত্ত জয় করেছে। যতদিন বেঁচে ছিল এক মুহূর্তও তাকে ভুলে থাকতে পারিনি, মরে গিয়েও উপন্যাসের শেষ পৃষ্ঠাখানি পর্যন্ত স্মৃতির সৌরভে সমাচ্ছন্ন করে রেখেছে। সর্বজয়া উপন্যাসের সবচাইতে বাস্তবধর্মী চরিত্র।
.png)