অজয় কে? তার পরিচয় দাও


অজয় কে? তার পরিচয় দাও 

উত্তর : মানুষের ইতিহাস রচয়িতা খ্যাত লেখক বিভূতিভূষণের প্রথম ও শ্রেষ্ঠ উপন্যাস 'পথের পাঁচালী'র যাত্রা দলের একজন অভিনেতা অজয় । 

নিশ্চিন্দিপুরে যাত্রা হওয়ার সময় অপুর সাথে অজয়ের একটি সখ্যতা গড়ে উঠে এবং যাত্রা দলের অভিনেতারা গ্রামের বিভিন্ন বাড়িতে খেতে যেত। অপু তাই অজয়কে তাদের বাড়িতে খাওয়ার জন্য ডেকে নেয়। অজয় ব্রাহ্মণের ছেলে। তাঁর কেউ নেই। 

এক মাসি তাকে মানুষ করেছিল, সেও মরে গেছে। অজয় বছর খানেক হলো যাত্রার দলে কাজ করছে। অপুর মা অজয়কে অনেক আদর যত্ন করে খাওয়ায়। যাত্রা শেষ হলে অজয় গ্রাম ছেড়ে চলে যায়। যাত্রা দলের সাথে শুধু তার স্মৃতি রেখে যায় অপুর মনে।





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ