পুণ্য সঞ্চয়ের উদ্দেশ্যে মানুষ কী কী করে?


পুণ্য সঞ্চয়ের উদ্দেশ্যে মানুষ কী কী করে?

উত্তর : পুণ্য সঞ্চয়ের জন্য বিভিন্ন মানুষ বিভিন্ন পথ অবলম্বন করে থাকে তবে কোনো পথই স্বতঃসিদ্ধ নয়। কেউ ব্রাহ্মণে ভক্তি, কেউ তুলসীর মালা ধারণ, রবিবারে কার্যত্যাগ, গির্জায় বসে নয়ন নিমীলন করে, কেউ হরিনামসঙ্কীর্তনের মাধ্যমে পুণ্য সঞ্চয় করেন।

যা হউক দান, দয়া, সত্যনিষ্ঠা প্রভৃতি পুণ্যকর্ম বলে সর্বজনস্বীকৃত। বাস্তবিক পুণ্য সঞ্চয়ের এবং মনুষ্যদের প্রকৃত উদ্দেশ্য কি তা আজও প্রশ্নসাপেক্ষ বিষয়। তবে একজন মানুষ যে আরেকজন মানুষের উপর প্রাধান্য লাভ করতে চায় এটা বিভিন্নভাবে বুঝা যায়। 

আত্মীয়স্বজনের উদরপূর্তি সংসাধিত করতে পারলে অনেকে মনুষ্যজন্ম সফল বলে মনে করেন। প্রাবন্ধিকের ভাষায় :

“প্রাধান্য লাভের উপায় লোকের বিবেচনায় প্রধানত ধন, তদ্দরে রাজপদ ও যশ। অতএব ধন, পদ ও যশ মনুষ্য জীবনের উদ্দেশ্য বলিয়া মুখে স্বীকৃত না হউক, কাৰ্য্যত মনুষ্যলোকে সৰ্ব্বাদিসম্মত। এ তিনটির সমবায়, সমাজে সম্পদ বলিয়া পরিচিত।"


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ