পথের পাঁচালী' এর প্রকৃতি চেতনা সম্পর্কে কী জান?
পথের পাঁচালী' এর প্রকৃতি চেতনা সম্পর্কে কী জান?
উত্তর : 'পথের পাঁচালী' উপন্যাসে শিল্পী জীবন ও প্রকৃতিকে একসাথে মিলিয়ে পূর্ণতা দিয়েছেন। এখানে প্রকৃতি আর মানুষ অস্তিত্বের মর্যাদা পেয়েছে।
এ উপন্যাসে শিল্পীমন কেবল অনুভূত হয়ে উঠেছে বাংলাদেশের আকাশ মাটির প্রসারিত র রূপের ঐশ্বর্যে। প্রকৃতির এই বাইরের রঙ থেকে শিল্পীর মনে ধীরে ধীরে জেগেছে গভীরতর জিজ্ঞাসা অন্তর্লোক সম্পর্কে সূক্ষ্মতর রহস্যবোধ।
প্রকৃতি চেতনার সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো সর্বত্রই তিনি প্রকৃতিকে দেখেছেন এক অপরিসীম বিস্ময় দৃষ্টি নিয়ে।
যেমন- প্রকৃতির “মাঠের ঝোপঝাপগুলো, উলুখড়, কলমিলতা, সোঁদাল ও কুল গাছে ভরা। সবুজ পাতার ছায়া, ছোটো গোয়ালে, নাট নাটাকাটা ও নীল অপরাজিতা ফুল সূর্যের আলোর দিকে মুখ উঁচু করিয়া ফুটিয়া আছে।
.png)