সিংহাসনে আরোহণের পর নবাব সিরাজ উদ দৌলার সংকট কি ছিল
![]() |
| সিংহাসনে আরোহণের পর নবাব সিরাজ উদ দৌলার সংকট কি ছিল |
সিংহাসনে আরোহণের পর নবাব সিরাজ উদ দৌলার সংকট কি ছিল
- অথবা, সিংহাসন লাভের পর নবাব সিরাজ-উদ- দৌলা কি কি সমস্যার সম্মুখীন হয়?
- অথবা, সিংহাসন লাভের পর নবাব সিরাজ-উদ- দৌলা সমস্যাবলি উল্লেখ কর।
উত্তর : ভূমিকা : বাংলার ইতিহাস আলোচনা করতে গেলে যে, কলঙ্কিত অধ্যায়টি হৃদয়ে দাগ ফেলে যায় তা হলো নবাব সিরাজ-উদ-দৌলার শাসন কাল।
এ সময়টায় বাংলা দেখেছিল বিশ্বাসঘাতকতার নির্মম পরিহাস। নবাব সিংহাসনে আরোহণ করলেই নানা দিক থেকে নানা সংকটের সৃষ্টি হয়।
এক পর্যায়ে পলাশির প্রান্তরে নবাব সিরাজ-উদ-দৌলা ইংরেজদের কাছে পরাজিত হলে বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয়ে যায় ।
নবাব সিরাজের সংকট : আলীবর্দী খান জীবিতকালে তরুণ সিরাজকে বহুবার যুদ্ধক্ষেত্রে নিয়ে গেছেন এবং এ থেকে প্রমাণিত হয় যে, সিরাজ আরাম আয়েশের মধ্যে মানুষ হলেও একেবারে অকর্মণ্য ও দুর্বল ছিলেন না।
তবে একথা সত্য যে, তখনকার রাজনৈতিক বিশৃঙ্খলা, বহিঃশত্রুর হামলা ও ইংরেজদের কূটনৈতিক ছল-চাতুরীর মোকাবিলা করার জন্য যে বিচক্ষণতা, অভিজ্ঞতা ও দূরদর্শিতার প্রয়োজন ছিল তা তার মধ্যে পুরোপুরি ছিল না এবং একজন তরুণের নিকট হতে তা আশা করাও বাতুলতা মাত্র।
কিন্তু ঘোর সংকটের মধ্যেও সিরাজ যথেষ্ট হিম্মতের সাথে প্রতিকূল অবস্থার বিরুদ্ধে দণ্ডায়মান হন। কিছু সংখ্যক ঐতিহাসিক তাঁর চরিত্র মূল্যায়ন করতে গিয়ে তাঁর প্রতি সুবিচার করেননি।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, নবাবের সিংহাসন প্রথম থেকেই ছিল কণ্টকাকীর্ণ। তিনি বিভিন্ন সংকটের মধ্য দিয়ে অনেক কিছু সামাল দিয়েছিলেন।
কিন্তু একপর্যায়ে তারা পেরে উঠেননি। ফলে তাকে ইংরেজদের সাথে পরাজিতও হতে হয়েছে এবং যার ফলে তার মৃত্যুও হয়েছে।
