তাজমহলের উপর একটি টীকা লেখ
![]() |
| তাজমহলের উপর একটি টীকা লিখ |
তাজমহলের উপর একটি টীকা লিখ
- অথবা, তাজমহল সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও ।
উত্তর : ভূমিকা : মুঘল সাম্রাজ্যের ইতিহাসে সম্রাট শাহজাহানের রাজত্বকাল একটি বিশেষ যুগান্তকারী অধ্যায়। সাম্রাজ্যের বিস্তৃতি, শিল্পকলার উন্নতি, উন্নত শাসন ব্যবস্থা, শিক্ষা, সংস্কৃতি, ধন-সম্পদ, অভ্যন্তরীণ শান্তি, নিরাপত্তা প্রভৃতি তার রাজত্বকালে মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগে পরিণত করে।
সম্রাট জাহাঙ্গীরের রাজপুত রমণী স্ত্রী জগৎ বিখ্যাত গোসাইনের গর্ভে ১৫৯২ সালে খুররম উত্তরকালে সম্রাট শাহজাহানের জন্ম হয়।
বাল্যকালে উপযুক্ত শিক্ষাপ্রাপ্ত শাহজাহান সাহসিকতা, বুদ্ধিমত্তা ও মদ্যপানে অনাসক্তির জন্য প্রশংসিত হয়েছিলেন। তাঁর আমলে মুঘল শিল্প ও স্থাপত্যের চরম উৎকর্ষ সাধিত হয়েছিল। শিল্প, সাহিত্য ও স্থাপত্যে উন্নতির চরম শিখরে উন্নীত হয়েছিল।
→ শিল্প ও স্থাপত্যের পৃষ্ঠপোষকতা : শিল্প ও স্থাপত্যের জন্য তিনি ভারতবর্ষের ইতিহাসে অদ্বিতীয় স্থান অধিকার করে আছেন। নিম্নে তাঁর শিল্প ও স্থাপত্যের পৃষ্ঠপোষকতা সম্পর্কে আলোচনা করা হলো :
১. তাজমহল : সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মমতাজমহলের স্মৃতি চিরস্মরণীয় করে রাখার জন্য আগ্রার যমুনা নদীর কূলে তার কবরের উপর তাজমহল নামে একটি ভুবন বিখ্যাত স্মৃতিসৌধ নির্মাণ করেন যা তার পত্নী প্রেমের নিদর্শনস্বরূপ বিশ্বের সপ্তম আশ্চার্যর অন্যতম হিসেবে আজও দাঁড়িয়ে আছে।
২. নির্মাণকাল : ১৬৩২ সালে তাজমহলের নির্মাণ কাজ শুরু হয় এবং ২০,০০০ শ্রমিকের অক্লান্ত পরিশ্রমের ফলে প্রায় ৩ কোটি মুদ্রা ব্যয়ে ২২ বছর পর ১৬৫৩ সালে এর নির্মাণ কাজ শেষ হয়।
তাজমহলের প্রধান স্থপতি ছিলেন ওস্তাদ ঈশা খান নামক একজন সুনিপুণ কারিগর। তিনি জাতিতে বাঙালি ছিলেন।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, মুঘল সম্রাটদের মধ্যে একমাত্র শাহজাহানের আমলেই শিল্পকলা ও স্থাপত্য শিল্পে উন্নতির চরম শিখরে আরোহণ করে।
ঐশ্বর্যশালী ও মহিমান্বিত শাহজাহানের কীর্তিগুলো তার আমলে আর্থিক প্রাচুর্যের স্বাক্ষর বহন করেন। এ কারণেই সম্রাট শাহজাহানের রাজত্বকাল অভ্যস্ত গুরুত্বপূর্ণ।
এ সময় মুঘল সাম্রাজ্য সর্বক্ষেত্রে উন্নতির চরম শিখরে উন্নীত হয়। জগদ্বিখ্যাত তাজমহল তাঁর অনুপম নিদর্শন।
