Search Here

আল আজিজ ফাতেমীয় খিলাফতে এত বিখ্যাত কেন

আল আজিজ ফাতেমীয় খিলাফতে এত বিখ্যাত কেন
আল আজিজ ফাতেমীয় খিলাফতে এত বিখ্যাত কেন

আল আজিজ ফাতেমীয় খিলাফতে এত বিখ্যাত কেন

উত্তর : ভূমিকা : আল আজিজ ছিলেন ফাতেমীয় খিলাফতের সর্বশ্রেষ্ঠ শাসক। তার কৃতিত্বপূর্ণ শাসনের জন্যই ফাতেমীয় খিলাফতে তিনি এত বিখ্যাত। তিনি ছিলেন আল মুইজের পুত্র।

→ ফাতেমীয় খিলাফতে আল আজিজ বিখ্যাত কেন : আল আজিজ ফাতেমীয় খিলাফতে বিখ্যাত হওয়ার পেছনে বেশ কিছু কারণ পরিলক্ষিত তা নিচে আলোচনা করা হলো :

১. তুর্কি বাহিনী গঠন : খলিফা আল আজিজ সর্বপ্রথম তুর্কি বাহিনী গঠন করেন। এটি ছিল তার অন্যতম শ্রেষ্ঠ কৃতিত্ব।

২. যোগ্য শাসক : ফাতেমীয় খিলাফতের পঞ্চম খলিফা আল আজিজ ছিলেন একজন সুদক্ষ শাসক। তাহার শাসনামলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যোগ্য প্রার্থীদের রাজকার্যে নিয়োগ দিতেন।

৩. জ্ঞান-বিজ্ঞানের পৃষ্ঠপোষকতা : তার বিখ্যাত হবার পেছনে জ্ঞান বিজ্ঞানের প্রতি উদার পৃষ্ঠপোষকতা পরিলক্ষিত।

৪. সাম্রাজ্যের বিশালতা : ফোরাত নদীর সীমা থেকে আটলান্টিকের তীর পর্যন্ত তার শাসনামল বিস্তৃতি লাভ করেছিল। ফাতেমীয়দের ইতিহাসে এটাই ছিল সর্বাপেক্ষা বিস্তৃতি লাভ ৷

৫. সহনশীলতার নীতি : তার যে সহনশীলতার নীতি ছিল তা তার বিখ্যাত হবার পেছনে অগ্রণী ভূমিকা পালন করে ৷

৬. ব্যবসা বাণিজ্যের প্রসারতা : ব্যবসা-বাণিজ্যের প্রসারতার জন্যও আল আজিজকে বিখ্যাত করেছে ইতিহাস ।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, ফাতেমীয় খিলাফতের ইতিহাসে আল আজিজই একমাত্র শাসক যিনি মিশরে তার এই কৃতিত্বপূর্ণ কার্যাবলির জন্য ইতিহাসে এত বেশি বিখ্যাত ৷

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ