খুজে না পেলে সার্চ করো

রাজনৈতিক সামাজিকীকরণে গণমাধ্যমের ভূমিকা উল্লেখ করো

রাজনৈতিক সামাজিকীকরণে গণমাধ্যমের ভূমিকা উল্লেখ করো
রাজনৈতিক সামাজিকীকরণে গণমাধ্যমের ভূমিকা উল্লেখ করো

রাজনৈতিক সামাজিকীকরণে গণমাধ্যমের ভূমিকা উল্লেখ করো

উত্তরঃ ভূমিকা : রাজনৈতিক সামাজিকীকরণে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরত্বপূর্ণ। যে কোন দেশের স্বাধীন গণমাধ্যম রাজনৈতিক সামাজিকীকরণে ইতিবাচক ভূমিকা গ্রহণ করে থাকে।

রাজনৈতিক সামাজিকীকরণে গণমাধ্যমের ভূমিকা : সংবাদপত্র, বেতার, টেলিভিশন রাজনৈতিক সামাজিকীকরণের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন-

১. রাজনৈতিক আদর্শ ও মূল্যবোধ প্রচার : গণমাধ্যমগুলো প্রিন্টমিডিয়া ও ইলেকট্রিক মিডিয়া প্রতিনিয়ত রাষ্ট্রে বসবাসরত নাগরিকবৃন্দকে বিভিন্ন রাজনৈতিক আদর্শ ও মূল্যবোধ প্রচার করে রাজনৈতিক সামাজিকীকরণে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

২. জনমত : গণমাধ্যম জনমত সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সরকারের গৃহীত পদক্ষেপ, উন্নয়ন কর্মকাণ্ড, বিরোধী দলের অবস্থান, কর্মসূচি প্রচার করে জনমত গঠন করে থাকে ।

৩. উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রচারণা : বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থায় বিভিন্ন মতাদর্শ ও বিভিন্ন রাজনৈতিক দল বিদ্যমান থাকে। 

এসব গোষ্ঠী ও রাজনৈতিক দল জনগণের জন্য যেসব উন্নয়নমূলক কর্মকাণ্ড গ্রহণ করে তা গণমাধ্যমে প্রচারিত হয়। এটি রাজনৈতিক সামাজিকীকরণে কাজ করে থাকে ।

৪. নির্বাচনি প্রচারণা : বর্তমান সময়ে রাজনৈতিক প্রচারণা বিশেষকরে নির্বাচনকালীন সমাজে রাজনৈতিক দলগুলো গণমাধ্যমকে ব্যবহার করে নিজেদের অনুকূলে জনমত সৃষ্টিতে কাজ করে থাকে।

৫. অনুসন্ধানমূলক কর্মকাণ্ড : গণমাধ্যমে বিভিন্ন রাজনৈতিক ঘটনা ও প্রেক্ষাপটের অনুসন্ধানমূলক কর্মকাণ্ড ও প্রতিবেশ প্রচার করে রাজনৈতিক সামাজিকীকরণের পক্ষে কাজ করে থাকে।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, বর্তমান সময়ে রাজনৈতিক সামাজিকীকরণে গণমাধ্যম সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ