লোকসাহিত্যের উদ্ভব সম্পর্কে বিভিন্ন মতামত আলোচনা কর
লোকসাহিত্যের উদ্ভব সম্পর্কে বিভিন্ন মতামত আলোচনা কর
![]() |
| লোকসাহিত্যের উদ্ভব সম্পর্কে বিভিন্ন মতামত আলোচনা কর |
উত্তর : আন্তর্জাতিক ক্ষেত্রে লোকসাহিত্যের গবেষণায় জার্মান, ইংল্যান্ড, আমেরিকায় যেমন বিস্তর উপাদান সংগৃহীত হয়েছে ও তার বিচারবিশ্লেষণ বা তুলনা করা হয়েছে। এমনকি লোকসাহিত্য চর্চার একাধিক কেন্দ্র সমাজ বা সোসাইটিও গঠিত হয়েছে। লোকসাহিত্য দীর্ঘকাল মুখে মুখে প্রচলিত থাকলেও বর্তমানে এদের অনেকগুলো সংগৃহীত হয়ে লিপিবদ্ধ হয়েছে।
লোকসাহিত্যের গবেষণা করতে গিয়ে লৌকিক উপাদানের উপকরণের বিভিন্ন ব্যক্তিস্বাতন্ত্র্য দৃষ্টিভঙ্গির কারণে বিভিন্ন তত্ত্বের মতবাদের যৌক্তিক কারণ দেখতে চেষ্টা করেছেন। উল্লেখ্য, প্রত্যেকটি মতবাদ বা তত্ত্বই সর্বজন স্বীকৃত নয়।
ক. ভারতীয় তত্ত্ব বা এককেন্দ্রিক উদ্ভব তত্ত্ব: ভারতীয় মতবাদের প্রতিপাদ্য বিষয় এই যে, সকল লোক কাহিনী ভারতবর্ষের প্রাচীন সমাজের সৃষ্টি হয়েও পৃথিবীর নানা স্থানে এর নানা রূপ খণ্ডিত বা অখণ্ড কিন্তু বিকৃত স্বরূপে পাওয়া যায়। ভারতেও এর বিভিন্ন রূপ পরিলক্ষিত হয়। এগুলো একত্র করলে বুঝা যায় এগুলোর উৎস এক। এজন্য একে এককেন্দ্রিক উদ্ভব তত্ত্ব বলা হয়। এ তত্ত্বের উদ্ভব হয় জার্মানে থিওডোর বেনফে
খ. ইন্দো-ইউরোপিয়ান তত্ত্ব বা ভেঙে যাওয়া পুরাণ তত্ত্ব : গ্রিম ভ্রাতৃদ্বয় তাদের সন্দেহ বিচার থেকে এই তত্ত্বের কথা উদ্ভাবন করেন। ইন্দো-ইউরোপীয় ভাষা বংশে মতবাদ বা ভাষা পরিবর্তন সূত্রের সন্ধানের সাথে সাথে এরা প্রথমে রূপকথার সংগ্রহে নেমেছিলেন (১৮১২-১৫)।
পরে লোককাহিনীর তুলনামূলক আলোচনাও করেছিলেন (১৮২২)। তাঁদের মতানুসারে একই উৎস বা স্থান থেকে লোককাহিনীগুলোর জন্ম। এই জাতির ভ্রমণের কারণে নানা স্থানে তারা ছড়িয়ে পড়ে এবং লোককাহিনীগুলোও ভেঙে পড়ে। আবার তাদের ভিন্ন ভিন্ন উপজাতির এ সব কাহিনী আবার স্বাধীনভাবে জন্ম নেয়।
গ্রিক পুরাণে হেলেনের অপহরণ ও ভারতীয় সাহিত্যে রাবণের 'সীতা হরণ'একটি তুলনীয় উদাহরণ। লঙ্কাপুরী ও এদেশ উভয় নগরীর ধ্বংস হওয়ার এই ব্যাখ্যা Broken down mitle theory বা ভেঙে যাওয়া পুরাণ তত্ত্ব নামে পরিচিত।
গ. ঐতিহাসিক ভৌগোলিক মতবাদ : উৎপত্তির দিক থেকে এটিও ইউরোপীয় পদ্ধতি, তবে এটি একটি মিশ্র পদ্ধতি। এ তত্ত্ব ইতিহাস তত্ত্ব ও ভৌগোলিক জ্ঞান এবং ভাষা তত্ত্ব, নৃতত্ত্ব বা সাংস্কৃতিক নৃতাত্ত্বিক পঠন পাঠনের বেশিষ্ট্যের সাথে গভীরভাবে যুক্ত।
জুলিয়ান ক্রোন ও তার পুত্র কাল কোন এ মতবাদের প্রবক্তা। যুদ্ধে বা শাস্তিতে অর্থ ও সম্পদ অধিকার বা ব্যবসায়ে লাভের জন্য অতীতে পৃথিবীর নানা প্রান্তে অসংখ্য মানুষ ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল এবং এ তার সাথে সাথে ছড়িয়ে পড়িয়ে পড়েছিল কথা গল্প কল্পনা ও ইতিহাস। তবে নানা রূপান্তরের মধ্য দিয়েও গল্প কথাগুলোর মধ্যে একটি সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।
উদ্ভাবক পিতা পুত্র যে পদ্ধতির সাহায্যে লোকসাহিত্যের মূল সন্ধান করেছিলো তাকেই বলা হয় ঐতিহাসিক ভৌগোলিক পদ্ধতি। এতে দেশজ ও বহিরাগত উপাদান অংশগুলোর নির্ণয় ও যথাযথ ব্যাখ্যা উপর গুরুত্ব দিয়েছিলেন উদ্ভাবকগণ।
x. মনোসমীক্ষণ মতবাদ : সিগমুন্ড ফ্রয়েড (Sigmund froid) প্রদর্শিত পথে লোকসাহিত্যের মনোসমীক্ষণ মতবাদের উদ্ভব। এ তত্ত্বের প্রথম ব্যবহার করেন কার্ল আব্রাহাম ১৯১৩ সালে। ফ্রয়েডের মতে মানুষের অতৃপ্ত কামন বাসনা বা অন্তরের বেদনা মানুষ যে স্তরে সরাসরি উপভোগ বা প্রকাশ করতে পারেন না তা লোকসাহিত্যের মধ্যে প্রকাশ পায়।
" নৃতাত্ত্বিক মতবাদ : যুক্তরাষ্ট্রের নৃবিজ্ঞানী বোয়াজ এ তত্ত্বের মাধ্যমে প্রমাণ করেন যে, কোনো উপজাতি বা একের্ডারে অশিক্ষিত সমাজের লোককাহিনীতে ও সেই সমাজের ঐতিহ্য ও প্রাচীন সমাজের জীবন চিত্র বিবৃত এবং এ কারণেই লোককাহিনী একটি উপজাতির ইতিহাস প্রণয়নে প্রচুর পরিমাণে উপাদান উপস্থিত করেন। লোক কাহিনির বিভিন্ন উপাদানের গঠন আকৃতি ও উৎসের ভিত্তিতে এই মতবাদের সৃষ্টি।
চ. ধ্রুব তত্ত্ব বা মতবাদ : ডেনমার্কের লোকসাহিত্যবিদ একসেল ওলারিক এই তত্ত্বের জন্মদাতা। তিনি ইউরোপের শীর্ষক কাহিনীকে বিবেচনায় এনে এ সূত্রটি আবিষ্কার করেন তাঁর মতে লোকসাহিত্যের কোন কোনো উপাদান স্থির ''sage' এর কোনো পরিবর্তন নেই। লোককাহিনির এসব উপাদান নির্দিষ্ট কতকগুলো নিয়ম অনুসারে যুক্ত হয়ে সমরা কাহিনির গঠন কাঠামোটি গড়ে তোলে।
ছ. সমান্তরাল মতবাদ বা বহুমুখী উদ্ভব তত্ত্ব : লোককাহিনির উৎস বা কেন্দ্র এক নয়; বরং একাধিক- এর উপর ভিত্তি করে বহুমুখী উদ্ভব তত্ত্বের সৃষ্টি। এখানে উল্লেখ্য যে, বহুমুখী উদ্ভব তত্ত্ব ভারতীয় উদ্ভব তত্ত্বের সম্পূর্ণ বিপরীত। মানুষের সভ্যতা বিভিন্ন জায়গায় ধীরে ধীরে বেড়ে উঠা এবং বিচ্ছিন্ন হওয়ার মধ্য দিয়েও বহুমুখী তত্ত্বের প্রমাণ স্পষ্ট হয়।
ঝ. ক্রিয়াশীল তত্ত্ব Lady Stras এবং ভ্লাদিমির প্রুফ ক্রিয়াশীল তত্ত্বের উদ্ভাবক। তাঁদের মতে folklore এর গঠন বৈশিষ্ট্য বলতে বুঝায় ভাষা ও আঙ্গিকগত রূপায়ণকে। অনুরূপভাবে ভাষা ও আঙ্গিকগুলো লোকসাহিত্যের একটি স্বতন্ত্র ক্রিয়া বজায় রাখে। বিশ্বের সমস্ত লোকসাহিত্যের অনেক কিছু পরিবর্তিত বা রূপান্তরিত হয় কিন্তু ক্রিয়াশীলতা অপরিবর্তিত থাকে।
লোকসাহিত্য একটি সর্বজনীন জীবন্ত শিল্প। অতীতে জন্ম হলেও যুগ থেকে যুগান্তরে তার অনেক কিছুই পরিবর্তিত হয়েছে। লোকসাহিত্যের মতবাদগুলোর গুরুত্ব আজ যেমন গুরুত্বপূর্ণ আগামীতেও তার গুরুত্ব অব্যাহত থাকবে কেননা সভ্য মানুষেরা তাদের ঐতিহ্য সন্ধানে মতবাদগুলোকে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করবে
