লোকসাহিত্য সংগ্রহের প্রয়োজনীয়তা ও গুরুত্ব আলোচনা কর
লোকসাহিত্য সংগ্রহের প্রয়োজনীয়তা ও গুরুত্ব আলোচনা কর
![]() |
| লোকসাহিত্য সংগ্রহের প্রয়োজনীয়তা কী |
উত্তর : ঊনবিংশ শতাব্দীর আশির দশকে জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়। এই আন্দোলনকারীরা নিজেদেরকে বুঝতে পারেন যে, তাদের নিজস্ব শিল্প সাহিত্য রয়েছে এবং সেগুলোকে খুঁজে বের করা অত্যাবশ্যক।
এ সময় রিয়েল এসিয়াটিক সোসাইটি, বঙ্গীয় সাহিত্য পরিষদ, কলকাতা বিশ্ববিদ্যালয় লোকসাহিত্য সংগ্রহের সাথে জড়িত ছিল। তারাই মূলত অনুভব করেছিল নিজেদের পুরনো শিল্প সাহিত্য সংস্কৃতি খুঁজে বের করা প্রয়োজন। এছাড়াও লোকসাহিত্য সংগ্রহের প্রয়োজনীয়তার মধ্যে আছে নিম্নোক্ত বিষয়সমূহ :
ক. লোকসাহিত্য কোনো একটি জাতির অতীতকে দৃশ্যমান করে তোলে ।
খ. লোকসাহিত্যের মধ্যে লুকিয়ে থাকে একটি জাতির ইতিহাস, ঐতিহ্য এবং সাংস্কৃতিক পরিমণ্ডল।
গ. লোকসাহিত্য থেকে অতীতকালের মানুষের চিন্তা-চেতনা এবং তাদের ক্রিয়া-কর্ম সম্পর্কে একটি ধারণা পাওয়া যায়।
ঘ. লোকসাহিত্যে শিল্প-সাহিত্য সম্পর্কে একটি পূর্ণাঙ্গ আভাস লাভ করা যায়।
৫. লোকসাহিত্য সংগ্রহের মধ্য দিয়ে পুরাতন অভিজ্ঞতাকে নতুন করে কাজে লাগানো যায় ।
চ. লোকসাহিত্য অতীতের সাথে বর্তমানের সেতুবন্ধন হিসেবে কাজ করে ।
ছ. সংগৃহীত লোকসাহিত্য একটি জাতিকে তার উত্থান-পতনের ইতিহাস সম্পর্কে স্বচ্ছ ধারণা দিতে পারে
উপর্যুক্ত তথ্যাদির আলোকে বলা যায় যে, বাংলা লোকসাহিত্যের সংগ্রহের ইতিহাস আধুনিক কালের হলেও তা বিষয়গত দিক থেকে অন্যান্য দেশের লোকসাহিত্য থেকেও সমৃদ্ধতর।
এ লোকসাহিত্যগুলোর মধ্যে আমরা খুঁজে পাই আমাদের অতীত ইতিহাস, সমাজ-সংস্কৃতি, অর্থনৈতিক ও রাষ্ট্রীয় বিভিন্ন চিত্র। তাই লোকসাহিত্য সংগ্রহের গুরুত্বও অত্যধিক।
