মাদার তেরেসা গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর (জ্ঞানমূলক প্রশ্ন)

মাদার তেরেসা গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর (জ্ঞানমূলক প্রশ্ন)

মাদার তেরেসা গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর (জ্ঞানমূলক প্রশ্ন)

প্রশ্ন ১। মাদার তেরেসা কোথায় জন্মেছিলেন?

উত্তর : মাদার তেরেসা আলবেনিয়ার ক্ষপিয়ে নামক স্থানে জন্মেছিলেন। 

প্রশ্ন ২। মাদার তেরেসার জন্মতারিখ কত?

উত্তর : মাদার তেরেসার জন্মতারিখ ১৯১০ খ্রিস্টাব্দের ২৬শে আগস্ট। 

প্রশ্ন ৩। কোন কোন মহাদেশজুড়ে ভয়াবহ যুদ্ধ হয়েছিল? 

উত্তর : ইউরোপ, এশিয়া ও আফ্রিকা মহাদেশজুড়ে ভয়াবহ যুদ্ধ হয়েছিল। 

প্রশ্ন ৪। কোথাকার ফুটপাতে সহায়-সম্বলহীন বহু মানুষের বাস? 

উত্তর : কলকাতার ফুটপাতে সহায়-সম্বলহীন বহু মানুষের বাস ।

প্রশ্ন ৫। অনাথ শিশুদের আশ্রয় দিতে মাদার তেরেসা কী প্রতিষ্ঠা করেন ?

উত্তর : অনাথ শিশুদের আশ্রয় দিতে মাদার তেরেসা 'শিশুভবন' প্রতিষ্ঠা করেন।

প্রশ্ন ৬। মাদার তেরেসা 'নবজীবন আবাস' কাদের জন্য স্থাপন করেন? 

উত্তর : মাদার তেরেসা শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য 'নবজীবন আবাস' স্থাপন করেন ।

প্রশ্ন ৭। সুইডেনের নোবেল কমিটি ভোজসভার আয়োজন করে কেন? 

উত্তর : মাদার তেরেসাকে নোবেল পুরস্কার প্রদান করবে বলে সুইডেনের নোবেল কমিটি ভোজসভার আয়োজন করে।

প্রশ্ন ৮। সন্ন্যাসব্রত কী?

উত্তর : সন্ন্যাসব্রত সংসারজীবন ত্যাগ করে তপস্যা ও সংযম সাধনা। 

প্রশ্ন ৯। মাদার তেরেসা কত বছর বয়সে 'লরেটো সিস্টার্স' নামের মিশনারি দলে যোগ দেন?

উত্তর : মাদার তেরেসা ১৮ বছর বয়সে 'লরেটো সিস্টার্স' নামের মিশনারি দলে যোগ দেন ।

প্রশ্ন ১০। সেন্ট মেরিজ স্কুলে মাদার তেরেসা কত বছর কাজ করেন? 

উত্তর : সেন্ট মেরিজ ভুলে মাদার তেরেসা ১৭ বছর কাজ করেন।  

প্রশ্ন ১১। মাদার তেরেসা শেষ কবে বাংলাদেশে এসেছিলেন? 

উত্তর : মাদার তেরেসা শেষ ১৯৯১ খ্রিস্টাব্দে বাংলাদেশে এসেছিলেন। 

প্রশ্ন ১২। মাদার তেরেসা কোথায় মৃত্যুবরণ করেন? 

উত্তর : মাদার তেরেসা কলকাতায় মৃত্যুবরণ করেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ