যশের পণ্যশালার বিবরণ দাও

যশের পণ্যশালার বিবরণ দাও ।
ফলমূলের বাজারের চিত্র বর্ণনা কর।
ফলমূলের বাজারের চিত্র বর্ণনা কর।

উত্তর : যশের ময়রাপটীর বর্ণনা নিম্নরূপ সংবাদপত্রলেখক ময়রাগণ গুড়ে সন্দেশের দোকান পেতে, নগদ মূল্যে বিক্রয় করছে রাস্তার লোক ধরে সন্দেশ গতাইয়া দিয়ে হাত পাতচ্ছে মূল্য না পাইলেই কাপড় কেড়ে লইতেছে। 

এদিকে তাঁদের বিক্রয় যশের দুর্গন্ধে পথিক নাসিকা আবৃত্ত করে পলায়ন করছে। দোকানদারগণ বিনা ছানায়, শুধু গুড়ে আশ্চর্য সন্দেশ করে করে, সস্তা দরে বিক্রয় করছে। কেউ টাটকা সিকেটায়, আনা দুআনায়, কেউ কেবল খাতিরে কেউ বা এক সাঁজ ফলাহার পেলেই ছাড়েন কেউ বা বাবুর গাড়িতে চড়তে পেলেই যশোবিক্রয় করেন। 

অন্যত্র রাজপুরুষগণ মিঠাইওয়ালা সাজিয়ে রায়বাহাদুর রাজাবাহাদুর খেতাব, খেলাত, নিমন্ত্ৰণ ধন্যবাদ প্রভৃতি মিঠাই নিয়ে দোকান পেতে বসে আছেন চাঁদা, সেলাম, খোশামোদ, ডাক্তারখানা, রাস্ত াঘাট, মূল্য নিয়ে মিঠাই বেচতেছেন। বিক্রয়ের বড় বেবন্দোবস্ত কেউ সর্বস্ব দিয়ে এক ঠোঙ্গা পেতেছে না কেউ শুধু সেলামে দেড় মণ নিয়ে যাচ্ছে। 

এরূপ অনেক দোকান দেখলাম কিন্তু সর্বত্রই পঁচা মাল আধা দরে বিক্রয় হচ্ছে খাঁটি দোকান দেখলাম না। কেবল একখানি দোকান দেখলাম তা অতি চমৎকার।

দেখলাম, দোকানের মধ্যে নিবিড় অন্ধকার কিছু দেখা যায় না। ডেকে দোকানদারের উত্তর পেলাম না কেবল এক সর্বপ্রাণীভীতিসাধক অনন্ত গর্জন শুনতে পেলাম অল্পালোকে দ্বারে ফলক লিপি পড়লাম ।

যশের পণ্যশালা

বিক্রয় অনন্ত যশ।

বিক্রেতা কাল ।

মূল্য জীবন ।

জীয়ন্তে কেউ এখানে প্রবেশ করতে পারবে না ।

আর কোথাও সুশ বিক্রয় হয় না।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ