লেকু কে? তার সংক্ষিপ্ত বর্ণনা দাও
লেকু কে? তার সংক্ষিপ্ত বর্ণনা দাও।
![]() |
| লেকু কে? তার সংক্ষিপ্ত বর্ণনা দাও |
উত্তর : শহীদুল্লা কায়সার রচিত 'সংশপ্তক' উপন্যাসে লেকু চরিত্রকে ঔপন্যাসিক নির্যাতিত মানুষের প্রতিনিধি করে উপন্যাসটিতে বিন্যস্ত করেছেন।
লেকু বাকুলিয়ার বিত্তহীন নিঃস্ব শ্রমিক প্রজাসাধারণের মধ্যে মূলত শ্রমিক প্রতিনিধি স্থানীয় চরিত্র, স্ত্রী আম্বরি এবং একমাত্র সন্তান ভুনিকে নিয়ে যার স্বল্প দীর্ঘ সীমাহীন দুঃখ-দৈন্যপূর্ণ দাম্পত্য-জীবন পাঁচালী।
জমিদার ফেলু মিঞা এবং প্রধানত তার নায়েব রমজানের রোষানলে ভস্মীভূত সর্বশান্ত লেকু সেই কবে সুদূর রেঙ্গুনে তখনকার কুলির সর্দার রমজানের অধীনস্থ লেকুর সাথে রমজানের বখরা নিয়ে মতান্তর এরপর প্রথম বিরোধের সূত্রপাত, পরত লেকুর ইন্ধনে কুলি-বিদ্রোহ, ঘটনাচক্রে অপর কুলি সর্দারের সাথে রমজানের সংঘর্ষ, ফলশ্রুতিতে জোড়া খুনের দায়ে আসামি ফেরার রমজান।
ভস্মাধিত চুলির ধিমিয়ে আশা আঁচের মতো যে বিরোধিতা নতুন অবস্থা প্রেক্ষিতে রূপ নেয় লেলিহান হুতাশনে; যে শত্রুতা উত্তর উত্তর ঘোঁট পাকিয়ে উঠে ক্ষয়িষ্ণু জমিদার ফেলু মিঞার আর তার ধূর্ত, খল, লম্পট, দালাল, নায়েব রমজানের সাথে নিঃস্ব শ্রমিক লেকুর মধ্যে হুরমতি সংক্রান্ত কামনা-বাসনার নগ্ন-জৈবিক রূপ এবং মানসিক দ্বন্দ্ব-সংকট নিয়ে; যে দ্বন্দ্ব-সংকট সংঘাতের সাথে যুক্ত হয়েছে নিমকহারাম, বেইমান, দালাল, রমজানের চক্রান্তে লুপ্ত তালুক, পত্তনী উদ্ধার স্বপ্নে প্রতিজ্ঞ, উন্মাদ, মরিয়া ফেলু মিঞা মিঞার প্রজা নিগ্রহ, বকেয়া তথা অধিক খাজনা আদায় ইত্যকার আর্থসামাজিক ও জৈবিক গভীর জটে বিশেষত বর্ণবন্ত নাটকীয় ঘটনামুখ্যতায় মূল পটের ১/৩ অংশ পরিমাণ নিটোল মানবিক (জৈবিক) গল্প-রসে রূপায়িত হয়েছে, পটের যে অংশে আঞ্চলিক উপাত্তে মূল আখ্যানের পরবর্তী ২/৩ অংশ পরিমাণ বৃহত্তর দেশ-কাল-পটের ভিত্তিভূমি রচিত হয়েছে।
লেকু-হুরমতির হৃদয়ঘটিত সফট কর্নারটি পটে পূর্বাপর একটু বিশেষভাবে বিশে- ষিত বা ব্যক্তিকেন্দ্রিক ঘটনা-চরিত্রে রূপায়িত হলে বোধ হয় আর একটু সুন্দর হতো। কেননা শেষ পর্যন্ত আমরা লেকুকে দেখতে পাই ফেলু মিঞা-রমজানের সাথে সংঘর্ষে শারীরিক অপূরণীয় ক্ষতি বহন করেও দীর্ঘ চড়াই-উৎরাই ভেঙে বৃহত্তর আর্থসামাজিক, রাজনৈতিক পট পরিবর্তনে নিরুদ্দিষ্ট ভুনি, মৃত আম্বরিহীন হুরমতিকে নিয়ে প্রথম যৌবনের অচরিতার্থ, কাঙ্ক্ষিত স্বপ্নের বাস্তব ভিত্তি রচনা করতে জীবনের অপরাহ্ন বেলায় পটের পরবর্তী ২/৩ অংশে হুরমতির মতো দীর্ঘ অনুপস্থিতি ও প্রচ্ছন্নতায়। প্রসঙ্গত লেকু চরিত্রে একটি বিশেষ দিক উল্লেখ্য, চরিত্রটিতে শ্রেণিসংগ্রামের চেতনা সুস্পষ্ট।
