আফগানিস্তানে কুষাণ সম্রাটদের ইতিহাস বর্ণনা কর

আফগানিস্তানে কুষাণ সম্রাটদের ইতিহাস বর্ণনা কর

আফগানিস্তানে কুষণ সম্রাটদের ইতিহাস বর্ণনা কর।
আফগানিস্তানে কুষণ সম্রাটদের ইতিহাস বর্ণনা কর।

উত্তর : কুষণ সম্রাটদের ইতিহাস ভারতে অজানা নয়। কুষণ-বংশের দ্বিতীয় রাজা বিম শক এবং ইরানি পার্থিয়ানদের হারিয়ে আফগানিস্তান দখল করেন। 

কনিষ্ক পশ্চিমে ইরান-সীমান্ত ও উত্তরে কাশগড় খোটান, ইয়ারকন্দ পর্যন্ত রাজ্য বিস্তার করেন। পেশাওয়ারের বাইরের কনিষ্ক যে স্তূপ নির্মাণ করিয়ে বুদ্ধের দেহাস্থি রক্ষা করেন তার জন্য তিনি গ্রিক শিল্পী নিযুক্ত করেন। সে-শিল্পী ভারতীয় গ্রিক না আফগান গ্রিক বলা কঠিন। 

দরকারও নেই, কারণ পশ্চিম-ভারত ও আফগানিস্তানের মধ্যে তখনো সংস্কৃতিগত কোনো পার্থক্য ছিল না।যে-স্তূপে কনিষ্ক শেষ বৌদ্ধ অধিবেশনের প্রতিবেদন তাম্রফলকে খোদাই করে রেখেছিলেন তার সন্ধান এখনো পাওয়া যায় নি। 

জালালাবাদের যে অসংখ্য স্তূপ এখনো খোলা হয় নি তারই একটার ভিতরে যদি সে প্রতিবেদন পাওয়া যায়। তাহলে আফগান ঐতিহাসিকেরা আশ্চর্য হবেন না। কনিষ্ককে যদি ভারতীয় রাজা বলা হয় তাহলে তাঁকে আফগান রাজা বলতেও কোনো আপত্তি নেই। ধর্মের কথা এখানে অবান্তর-কনিষ্ক বৌদ্ধ হওয়ার বহুপূর্বেই আফগানিস্তান তথাগতের শরণ নিয়েছিল । 

ভারতবর্ষে কৃষণ-রাজ্য পতনের পরও আফগানিস্তানে কিদার কৃষণগণ দু'শ বছর রাজত্ব করেন ।এ যুগের সবচেয়ে মহৎ বাণী গান্ধার শিল্পে প্রকাশ পায়। ভারতীয় ও গ্রিক শিল্পীর যুগ্ম প্রচেষ্টায় যে কলা বৌদ্ধধর্মকে রূপায়িত করে তার শেষ নিদর্শন দ্বাদশ শতাব্দী পর্যন্ত ভারতবর্ষে পাওয়া যায়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ