তোলপাড় গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর সহ (জ্ঞানমূলক প্রশ্ন)

তোলপাড় গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন - হ্যালো শিক্ষার্থী বন্ধুরা। কেমন আছো তোমরা। আশা করি ভালোই আছো। তোমাদের মাঝে আমরা তোলপাড় গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর নিয়ে সাজিয়েছি আজকের আর্টিকেল। তোমরা যারা আমাদের নিয়মিত স্টূডেন্ট আছো তোমরা জেনে থাকবে আমরা তোমাদের ক্লাসের সব প্রশ্ন ও উত্তর গুলো আমাদের ওয়েবসাইটে দিয়ে থাকি। তেমনি আজকেও আমরা তোলপাড় গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর সহ নিয়ে এসিছি।

তোলপাড় গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর সহ (জ্ঞানমূলক প্রশ্ন)
তোলপাড় গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর সহ

তোলপাড় গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর সহ | তোলপাড় গল্পের জ্ঞানমূলক প্রশ্ন

চলো শিক্ষার্থী বন্ধুরা জেনে নেওয়া যাক তোলপাড় গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর সহ আজকের এই আর্টিকেল। 

প্রশ্ন ১। শওকত ওসমানের প্রকৃত নাম কী ?

উত্তর : শওকত ওসমানের প্রকৃত নাম - আজিজুর রহমান।

প্রশ্ন ২। চাঙারি শব্দের অর্থ কী?

উত্তর : চাঙারি শব্দের অর্থ - বাঁশের তৈরি ঝুড়ি ।

প্রশ্ন ৩। 'তোলপাড়' গল্পের লেখক কত সালে মৃত্যুবরণ করেনা 

উত্তর : ‘তোলপাড়' গল্পের লেখক ১৯৯৮ সালে মৃত্যুবরণ করেন।

প্রশ্ন ৪। সাবুর গ্রামের নাম কী?

উত্তর : সাবুর গ্রামের নাম গাবতলি ।

প্রশ্ন ৫। ঢাকা শহরে কারা গুলি করে মানুষ মারছে? 

উত্তর : ঢাকা শহরে পাঞ্জাবি মিলিটারি গুলি করে মানুষ মারছে। 

প্রশ্ন ৬। সব খবরই কদিন বাদে গ্রামে এসে পৌঁছায়?

উত্তর : সব খবরই দুদিন বাদে গ্রামে এসে পৌঁছায়।

প্রশ্ন ৭। পাঞ্জাবি মিলিটারি কখন ঢাকা শহরে ঝাঁপিয়ে পড়ে? 

উত্তর : পঁচিশে মার্চের রাতে পাঞ্জাবি মিলিটারি ঢাকা শহরে ঝাঁপিয়ে পড়ে। 

প্রশ্ন ৮। কার দিকে সাবু অবাক হয়ে তাকিয়ে ছিল?

উত্তর : মিসেস রহমানের দিকে সাবু অবাক হয়ে তাকিয়ে ছিল।

প্রশ্ন ৯। কী করলে সাবুকে তার মা বাড়ি থেকে বের করে দেবে? 

উত্তর : মানুষের উপকার করে টাকা নিলে সাবুকে তার মা বাড়ি থেকে বের করে দেবে।

প্রশ্ন ১০। মিসেস রহমানের কী দেখে বোঝা যায় তিনি অনেক হেঁটেছেন ? 

উত্তর : মিসেস রহমানের মুখ দেখে বোঝা যায় তিনি অনেক হেঁটেছেন। 

প্রশ্ন ১১। 'তোলপাড়' গল্পে কে পানি পান করে তৃপ্ত হয়? 

উত্তর : 'তোলপাড়' গল্পে মিসেস রহমান পানি পান করে তৃপ্ত হয়। 

প্রশ্ন ১২। জনস্রোত ধরে উজানে গেলে কোথায় পৌঁছানো যাবে? 

উত্তর : জনস্রোত ধরে উজানে গেলে শহরে পৌঁছানো যাবে। 

প্রশ্ন ১৩। বিপদগ্রস্ত মানুষের জন্য সাবুর মা কী ভেজে দেয়? 

উত্তর : বিপদগ্রস্ত মানুষের জন্য সাবুর মা মুড়ি ভেজে দেয়।

প্রশ্ন ১৪। বুড়োর কয় ছেলেকে তাঁর সামনেই পাঞ্জাবিরা গুলি করে মেরেছে? 

উত্তর : বুড়োর তিন ছেলেকে তাঁর সামনেই পাঞ্জাবিরা গুলি করে মেরেছে।

প্রশ্ন ১৫। বুড়োর সঙ্গে কতজন বিধবা বউ ছিল?

উত্তর : বুড়োর সঙ্গে তিনজন বিধবা বউ ছিল।

প্রশ্ন ১৬। 'অসয়োস্তি' শব্দের অর্থ কী?

উত্তর : 'অসয়োস্তি' শব্দের অর্থ অস্বস্তি, মনের অশান্তি

প্রশ্ন ১৭। পাকিস্তানি জন্তুদের মোকাবিলা করার জন্য কার বুকে তোলপাড় শুরু হয়?

উত্তর : পাকিস্তানি জন্তুদের মোকাবিলা করার জন্য সাবুর বুকে তোলপাড় শুরু হয়।

আর্টিকেলের শেস্কথাঃ তোলপাড় গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর সহ

আমরা এতক্ষন জেনে নিলাম তোলপাড় গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন বা তোলপাড় গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সহ। আশা করি আমাদের আজকের এই আর্টিকেল টি তোমদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে এখনি বন্ধদের মাঝে শেয়ার করতে ভুলবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ