ভারতীয় উপমহাদেশে পর্তুগিজদের আগমন সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর
![]() |
| ভারতীয় উপমহাদেশে পর্তুগিজদের আগমন সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর |
ভারতীয় উপমহাদেশে পর্তুগিজদের আগমন সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর
- অথবা, পর্তুগিজদের ভারতীয় উপমহাদেশে আগমন সম্পর্কে যা জান লেখ ৷
উত্তর : ভূমিকা : ভারতবর্ষে ইউরোপীয়দের মধ্যে পর্তুগিজরাই সর্বপ্রথম আগমন করে। আর ভারতবর্ষের ইতিহাসে পর্তুগিজদের আগমন একটি উল্লেখযোগ্য ঘটনা।
তারা মূলত বাণিজ্যিক উদ্দেশ্যে ভারতীয় উপমহাদেশে পাড়ি জমায় এবং তাদের পরপর ইউরোপীয় অন্যান্য দেশ একে একে এখানে আসতে থাকে। পর্তুগিজরা দীর্ঘদিন এদেশে থেকে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে এবং নিজেদেরকে সমৃদ্ধ করে তোলে ।
→ ভারতীয় উপমহাদেশে পর্তুগিজদের আগমন : পর্তুগিজ নাবিক, বণিক, ব্যবসায়ী ও পর্যটক ভারতবর্ষে এসেছিলেন কতিপয় গুরুত্বপূর্ণ পর্তুগিজ ব্যক্তিত্বের আগমনের সূত্র ধরে।
নিম্নে প্রশ্নের আলোকে ভারতীয় উপমহাদেশে পর্তুগিজদের আগমন সম্পর্কে আলোচনা করা হলো :
১. ভাস্কো-দা-গামার আগমন : পর্তুগিজ নাবিক ভাস্কো-দা- গামা ১৪৯৮ খ্রিষ্টাব্দে ৩টি বাণিজ্যতরী নিয়ে উত্তমাশা অন্তরীপ অতিক্রম করে ভারতের পশ্চিম উপকূলে কালিকট বন্দরে আসেন। তার ভারতবর্ষে আগমনের উদ্দেশ্য ছিল জলপথ আবিষ্কারসহ ব্যবসা-বাণিজ্য ও খ্রিষ্টধর্মের প্রচার করা।
২. ক্যাব্রান্সের আগমন : ভাস্কো-দা-গামার পরবর্তীতে যে পর্তুগিজ নাবিক ভারতবর্ষে আগমন করেন তিনি হলেন ক্যাব্রাল। তিনি ১৫০০ খ্রিষ্টাব্দে ভারতবর্ষে আসেন। তিনি কালিকট বন্দরে অবতরণ করেন ত্রিশটি জাহাজ ও ১২০০ সেনাসহ ।
৩. ফ্রান্সিসকো আলমিডার আগমন : ফ্রান্সিসকো আলমিডা ১৫০৫ খ্রিষ্টাব্দে একটি নৌবাহিনী ও ১৫০০ সৈন্যসহ প্রথম শাসনকর্তা নিযুক্ত হয়ে ভারতে আসেন। তার এখানে আসার উদ্দেশ্য ছিল ভারতে অবস্থিত পর্তুগিজ বাণিজ্য কেন্দ্রগুলোর রক্ষণাবেক্ষণ করা।
৪. আলবুকার্কের আগমন : আলবুকার্ক ১৫০৯ খ্রিষ্টাব্দে ভারতবর্ষে আগমন করেন। ফ্রান্সিসকো আলমিডার পর তাকে ভারতের শাসনকর্তা হিসেবে নিযুক্ত করা হয়।
তার সময়ে ভারতে পর্তুগিজদের আধিপত্য সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয় এবং তারা সমুদ্র বাণিজ্যে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, পর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামার ভারতে আগমনের মধ্যে দিয়ে পর্তুগিজদের ভারতবর্ষে আগমনের সূচনা হয়। তারা মূলত বাণিজ্যের উদ্দেশ্যে এ মহাদেশে আগমন করতো।
১৬ শতকের মধ্যভাগ পর্যন্ত ভারতে পর্তুগিজদের শক্তি ও প্রাধান্য অপ্রতিহতভাবে বৃদ্ধি পেয়েছিল। তবে এরপর থেকে ডাচদের আগমনের কারণে পর্তুগিজদের শাস্তি ও আধিপত্যের অবসান ঘটতে থাকে ।
