শাহজাহানের শাসনব্যবস্থার ত্রুটিসমূহ লিখ

শাহজাহানের শাসনব্যবস্থার ত্রুটিসমূহ লিখ
শাহজাহানের শাসনব্যবস্থার ত্রুটিসমূহ লিখ

শাহজাহানের শাসনব্যবস্থার ত্রুটিসমূহ লিখ

  • অথবা, শাসনব্যবস্থায় শাহজাহানের কী ত্রুটি ছিল?

উত্তর : ভূমিকা : মুঘল সম্রাটদের মধ্যে শাহজাহান ছিলেন অন্যতম। তার শাসনকাল ভারতীয় উপমহাদেশের ইতিহাসে অন্যতম গুরুত্ব বহন করে। 

তার সময়ে মুঘল স্থাপত্য উন্নতির চরম শিখরে অবস্থান করে। তার শাসনামলে মুঘল শাসনামলের স্বর্ণযুগ হিসেবে খ্যাত। 

তিনি উদার প্রকৃতির শাসক ছিলেন। তার শাসনামলে সাম্রাজ্যে মোটামুটি শান্তি-শৃঙ্খলা বজায় ছিল। বিশেষ করে শহরাঞ্চলে স্থাপত্যের ব্যাপক উন্নতি হয়।.

→ শাহজাহানের শাসনব্যবস্থায় ত্রুটি : সম্রাট শাহজাহান অত্যন্ত সুরুচিশীল শাসক ছিলেন। তিনি সাম্রাজ্য শাসনে উন্নত রুচির পরিচয় দেন, তবে পৃথিবীর চিরাচরিত নিয়ম অনুযায়ী কোনো মানুষই ত্রুটিমুক্ত নয়। 

তেমনি সম্রাট শাহজাহানও ত্রুটিযুক্ত ছিলেন না। তিনি দিল্লি ও আগ্রা স্থাপত্যে উন্নতি করতে গিয়ে তিনি গ্রামীণ সাম্রাজ্যের ব্যাপারে মনোযোগ দেননি। 

ফলে তাঁর সময়ে গ্রামীণ প্রভাব সাধারণ বিশেষ করে কৃষক শ্রেণির লোকজন খুবই কষ্টে দিনাতিপাত করছিল। কারণ সম্রাট, শাহজাহানের শহর উন্নতির জন্য এবং স্থাপত্যের জন্য প্রচুর অর্থে প্রয়োজন ছিল। 

ফলে গ্রামীণ জমিদার কৃষকদের উপর অধিক পরিমাণ খাজনা আদায় করতো। কৃষকদের কাছে তেমন কোনো উদ্বৃত্ত ফসল থাকতো না। 

ফলে গ্রামীণ সমাজ দারিদ্র্য-দুর্ভিক্ষ ইত্যাদিতে জর্জরিত হয়ে পড়ে। সম্রাট শাহজাহানের সময় ইউরোপীয় পর্যটক ফ্রাঁসোয়া বার্ণিয়ার ভারতে আসেন ।

তার বিবরণ থেকে জানা যায়, রাজস্ব বিভাগের কর্মচারীরা কৃষকদের উপর দারুণ জুলুম চালাতো এবং বাড়তি কর আদায় করতো। 

এজন্য ঐ সময় সর্বত্র অসন্তোষ দেখা দেয়। দাক্ষিণাত্যে দুর্ভিক্ষে বহু লোক মারা যায় । ক্ষুধার তাড়নায় মানুষ মানুষের মাংস খায়।

পিটার শাস্তি “মানুষের দুর্দশার কথা বর্ণনা দিয়ে বলেন, “সমগ্র দেহকে বঞ্চিত করে মুখের সৌন্দর্য যেমন ভালো স্বাস্থ্যের পরিচয় দেয় না, তেমনি গ্রাম ভারতকে দারিদ্র্যে ডুবিয়ে দিল্লি ও আঘাকে শাহজাহান সাজিয়ে জাতীয় অর্থনীতি দুর্বল করে ফেলেন।"

উপসংহার : পরিশেষে বলা যায় যে, শাহজাহানের শাসনব্যবস্থা মুঘল শাসনের স্বর্ণযুগ হলেও তা শুধুমাত্র শহরকেন্দ্রিক ছিল। 

সম্রাট শাহজাহানের আড়ম্বর জীবনযাপন এবং শহরকেন্দ্রিক স্থাপত্যের উন্নতি করতে গিয়ে তার গ্রামীণ সমাজ দারিদ্র্যে ডুবে গিয়েছিল । যাতে তিনি গুরুত্বই দেননি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ