সাদত কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও

সাদত কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও।
সাদত কে তার সংক্ষিপ্ত পরিচয় দাও।
সাদত কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও।

উত্তর : সাদত ইংরেজি শিক্ষায় শিক্ষিত গ্রামের একজন আধুনিক চিন্তা চেতনার তরুণ। গ্রামে মাইনর স্কুল প্রতিষ্ঠার ব্যাপারে তার সক্রিয় ভূমিকা ছিল।

একটি লোকালয়ে হিন্দুদের পাশাপাশি হানাফি ও মোহাম্মদী পন্থি মুসলমানের বসবাস। জাত বর্ণের বিভেদ ভুলে হিন্দুদের একত্রে মিলিত হওয়া ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে তাদের সহাবস্থানের গুরুত্ব বিবেচনা করে পার্শ্ববর্তী হানাফি ও মোহাম্মদী মজহাবের যুবকেরা সাদত নামক তরুণের নেতৃত্বে শান্তিপূর্ণভাবে সমাজে শিক্ষাবিস্তারের লক্ষ্যে মোহাম্মদী মহল্লায় প্রথমে একটি মাইনর স্কুল গড়ে তোলে এবং পরে তাতে হাইস্কুলে রূপান্তরিত করে। কিন্তু গ্রামে একজন নতুন মৌলবি সাহেব এসে মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে স্কুল শিক্ষার বিরোধিতা করেন। 

এর জন্য তিনি। বাহাসের আয়োজন করেন। বাহাসের উদ্দেশ্য উভয় পক্ষের ঐক্যে ফাটল এবং স্কুল প্রতিষ্ঠায় প্রতিবন্ধকতা সৃষ্টি বৈ আর কিছু নয়। তাই উভয় পক্ষের তরুণ নেতা সাদতের অনুরোধে বাহাসের প্রারম্ভে স্কুল পরিদর্শক ও দারোগা সাহেব সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক শান্তিশৃঙ্খলা ও স্কুলের স্থায়িত্বের কথা বিবেচনা করে যুক্তিপূর্ণ বক্তব্য দেন এবং বাহাসের ভয়াবহ ফলাফলের উল্লেখ করেন। সাদত নিজেও মর্মস্পর্শী ভাষায় আত্মকলহ ভুলে শান্তি ও সহমর্মিতার জন্য বক্তব্য দেয়। 

বাহাস বন্ধের সকল প্রচেষ্টাই ব্যর্থ হয়। দু'পক্ষের আলেমগণ নিজেদের মজহাবের শ্রেষ্ঠত্ব প্রমাণে হাদিস কুরআনের নানা উদ্ধৃতি দেয়, কিন্তু কেউ কারো প্রশ্নোত্তর দেয় না বা কারো যুক্তি ও মতামত মানে না। বাহাসের নামে তর্কযুদ্ধ শুরু হয় এবং উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও সামিয়ানার খুটি ভেঙে মারামারি শুরু হয়।

মৌলবির কূটচালের কাছে সাদতের প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। সাদতের বহুল প্রত্যাশিত স্কুলটি পরিত্যক্ত হয়ে যায়। গল্পের শেষে লেখক পরাজিত সাদতের হৃদয়বেদনাকে তুলে ধরেছেন এভাবে:

“সাদত একটা নদীর পারে স্কুল-গৃহের ছায়ায় বসিয়া সেদিকে একদৃষ্টে চাহিয়াছিল। সে একবার কারাগামী মুসলমানদের মিছিলের দিকে, আরেকবার নদীর উপারে সার্বজনীন পূজারত হিন্দুদের দিকে এবং সর্বশেষে নিজের মাথার উপরকার সদ্য- পরিত্যক্ত স্কুল-গৃহটির দিকে চোখ ফিরাইল।”

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ