৮৮টি নবম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন

নবম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন
নবম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন

নবম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন

আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের জন্য নবম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আমরা আশা করি আজকের এই টপিক টি নবম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন গুলো তোমাদের পড়াশোনার জন্য অনেক উপকার করবে। 

প্রশ্ন ১। কখন আইয়ুব খান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য হন?

উত্তর : ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি আইয়ুব খান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য হন।

প্রশ্ন ২। ২১ দফার ১ম দফা কী?

উত্তর : ২১ দফার ১ম দফা ছিল “বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা হবে।”

প্রশ্ন ৩। কয়টি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল?

উত্তর : চারটি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল।

প্রশ্ন ৪।  বাংলাদেশের ইতিহাসে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে?

উত্তর : ১৯৭০ সালে বাংলাদেশের ইতিহাসে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্রশ্ন ৫।  পাকিস্তানে প্রথম সামরিক আইন জারি করেন কে?

উত্তর : পাকিস্তানে প্রথম সামরিক আইন জারি করেন ইস্কান্দার মির্জা।

প্রশ্ন ৬।  কত সালে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান ঘটে?

উত্তর : ১৯৪৭ সালে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান ঘটে।

প্রশ্ন ৭।  ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ কত দিন অব্যাহত ছিল?

উত্তর : ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ ১৭ দিন অব্যাহত ছিল ।

প্রশ্ন ৮ । কার নেতৃত্বে ‘তমদ্দুন মজলিস' গঠিত হয়েছিল?

উত্তর : অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে 'তমদ্দুন মজলিস' গঠিত হয়েছিল।

প্রশ্ন ৯।১৯৩৭ সালে মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার বিরোধিতা করেন কে?

উত্তর : ১৯৩৭ সালে মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার বিরোধিতা করেন শেরে বাংলা এ. কে. ফজলুল হক।

প্রশ্ন ১০। কাকে ঐতিহাসিক আগরতলা মামলার এক নম্বর আসামি করা হয়?

উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঐতিহাসিক আগরতলা মামলার এক নম্বর আসামি করা হয়।

প্রশ্ন ১১। যুক্তফ্রন্ট সরকার কত দিন ক্ষমতায় ছিল?

উত্তর : যুক্তফ্রন্ট সরকার ৫৬ দিন ক্ষমতায় ছিল ।

প্রশ্ন ১২। কত সালে রাষ্ট্রভাষা আন্দোলন ঘটেছিল?

উত্তর : ১৯৫২ সালে রাষ্ট্রভাষা আন্দোলন ঘটেছিল।

প্রশ্ন ১৩। যুক্তফ্রন্ট সরকার কত দিন ক্ষমতায় ছিলেন?

উত্তর : যুক্তফ্রন্ট সরকার ৫৬ দিন ক্ষমতায় ছিলেন।

প্রশ্ন ১৪। কোন সাল থেকে ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস হিসেবে পালিত হচ্ছে?

উত্তর : ১৯৫৩ সাল থেকে ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস হিসেবে পালিত হচ্ছে।

প্রশ্ন ১৫। ‘ভাষা সংগ্রাম পরিষদ' নতুনভাবে কী নামে গঠিত হয়?

উত্তর : ‘ভাষা সংগ্রাম পরিষদ' নতুনভাবে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ নামে গঠিত হয়।

প্রশ্ন ১৬। কার নেতৃত্বে গণআজাদী লীগ গঠিত হয়?

উত্তর : কামরুদ্দীন আহম্মদের নেতৃত্বে গণআজাদী লীগ গঠিত হয় ।

প্রশ্ন ১৭। ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয় কবে?

উত্তর : ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয় ১৯৪৭ সালের ১৪ আগস্ট রাতে ।

প্রশ্ন ১৮। ঐতিহাসিক আগরতলা মামলায় মোট আসামির সংখ্যা কত ছিল?

উত্তর : ঐতিহাসিক আগরতলা মামলায় মোট  ৫ জন আসামির সংখ্যা ছিল।

প্রশ্ন ১৯। যুক্তফ্রন্টের একুশ দফার একুশতম দফায় কী ছিল?

উত্তর : যুক্তফ্রন্টের একুশ দফার একুশতম দফা ছিল— ‘

পর পর তিনটি উপনির্বাচনে যুক্তফ্রন্ট পরাজিত হলে মন্ত্রিসভা স্বেচ্ছায় পদত্যাগ করবে।'সততার শেষয়ার লেকচার দেবার শেষবার দেখায় দেখার শেডাৰ দেৱতাৰ লেকচার দেখড়ায় দেৱতাৰ শেষবার দেখার দের লেকচার শেখার শেষবার দেয়ার

প্রশ্ন ২০।  আওয়ামী মুসলিম লীগ দলটি কখন প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামী মুসলিম লীগ দলটি প্রতিষ্ঠিত হয়।

প্রশ্ন ২১।  তমদ্দুন মজলিস কোন ধরনের প্রতিষ্ঠান?

উত্তর : তমদ্দুন মজলিস একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান ।

প্রশ্ন ২২। 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির রচয়িতা কে?

উত্তর : ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি'- গানটির রচয়িতা আবদুল গাফ্ফার চৌধুরী।

প্রশ্ন ২৩। তমদ্দুন মজলিস কবে গঠিত হয়?

উত্তর : তমদ্দুন মজলিস ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর গঠিত হয়।

প্রশ্ন ২৪।১৯৫৪ সালের যুক্তফ্রন্ট গঠনের মূল উদ্যোগ ছিল কার?

উত্তর: ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট গঠনের মূল উদ্যোগ ছিল আওয়ামী লীগের।

প্রশ্ন ২৫। পাকিস্তানের সংবিধানে বাংলা ভাষাকে অন্তর্ভুক্ত করা হয় কত

উত্তর: পাকিস্তানের সংবিধানে বাংলা ভাষাকে অন্তর্ভুক্ত করা হয় ১৯৫৬ সালে।

প্রশ্ন ২৬।মৌলিক গণতন্ত্র কী?

উত্তর : পাকিস্তান শাসনামলে সামরিক শাসক আইয়ুব খান প্রবর্তিত এক বিশেষ ব্যবস্থা হলো মৌলিক গণতন্ত্র ।

প্রশ্ন ২৭। ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়'- এর রচয়িতা

উত্তর : 'ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়'- এর রচয়িতা সংগীতশিল্পী আবদুল লতিফ।

প্রশ্ন ২৮। কার নেতৃত্বে তমদ্দুন মজলিস গঠিত হয়েছিল?

উত্তর : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে তমদ্দুন মজলিস গঠিত হয়েছিল।

প্রশ্ন ২৯। আইয়ুব খান কখন ক্ষমতা থেকে সরে দাঁড়ান?

উত্তর : আইয়ুব খান ১৯৬৯ সালের ২৫ মার্চ ক্ষমতা থেকে সরে দাঁড়ান।

প্রশ্ন ৩০। ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয়?

উত্তর : ভাষা আন্দোলন পূর্ব বাংলায় জাতীয়তাবাদের ভাবাদর্শ ছড়িয়ে দেয়।

প্রশ্ন ৩১। ১৯৬২ সালের প্রস্তাবিত শাসনতন্ত্রের বিরুদ্ধে ছাত্রসমাজ কয় দফা কর্মসূচি ঘোষণা করেছিল?

উত্তর : ১৯৬২ সালের প্রস্তাবিত শাসনতন্ত্রের বিরুদ্ধে ছাত্রসমাজ ১৫ দফা কর্মসূচি ঘোষণা করেছিল।

প্রশ্ন ৩২।আইয়ুব খান কখন ক্ষমতা দখল করে?

উত্তর : ১৯৫৮ সালের ২৭ অক্টোবর আইয়ুব খান ক্ষমতা দখল করেন।

প্রশ্ন ৩৩। মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব করেন কে?

উত্তর : মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব করেন মোহাম্মদ আলী জিন্নাহ।

প্রশ্ন ৩৪। কত তারিখে যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়?

উত্তর : ১৯৫৩ সালের ১৪ই নভেম্বর যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রশ্ন ৩৫।ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ শুরু হয় কবে?

উত্তর: ১৯৬৫ সালের ৬ই সেপ্টেম্বর ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ শুরু হয় ।

প্রশ্ন ৩৬। কোন সালে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়?

উত্তর: ১৯৭০ সালে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্রশ্ন ৩৭।বাঙালি জাতীয়তাবাদ কাকে বলে?

উত্তর: বাঙালির নিজস্ব সংস্কৃতি, ভাষা, নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য ও ..' স্বজাত্যবোধের ফলে যে জাতীয়তাবাদ গড়ে উঠেছে তাকে বাঙালি জাতীয়তাবাদ বলে ।

প্রশ্ন ৩৮। কে, কখন ৬ দফা দাবি উপস্থাপন করেন?

উত্তর : ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলসমূহের এক সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান ৬ দফা দাবি উপস্থাপন করেন ।

প্রশ্ন ৩৯।বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি কী?

উত্তর : বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি হলো মাতৃভাষা বাংলা।

প্রশ্ন ৪০। কবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় (ঢাকা মেডিকেল = কলেজের সামনে) সভা অনুষ্ঠিত হয়?

উত্তর : ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় ] (ঢাকা মেডিকেল কলেজের সামনে) সভা অনুষ্ঠিত হয়।

প্রশ্ন ৪১। ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত কত তারিখে পাকিস্তানের গণপরিষদে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি জানান?

উত্তর : ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত ১৯৪৮ সালের ২৫ ফেব্রুয়ারি পাকিস্তানের গণপরিষদের উর্দু ও ইংরেজি ভাষার পাশাপাশি বাংলা ভাষা ব্যবহারের দাবি জানান।

প্রশ্ন ৪২। ‘স্মৃতির মিনার' কবিতাটি কে রচনা করেন?

উত্তর: ‘স্মৃতির মিনার' কবিতাটি রচনা করেন কবি আলাউদ্দিন আল আজাদ।

প্রশ্ন ৪৩। এ. কে ফজলুল হক কখন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন?

উত্তর : এ. কে ফজলুল হক ১৯৫৪ সালের ৩ এপ্রিল মুখ্যমন্ত্রী হিসেবে  শপথ গ্রহণ করেন।

প্রশ্ন ৪৪। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর : মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ।

প্রশ্ন ৪৫। ভারত বিভক্তির ফলে কয়টি রাষ্ট্রের জন্ম হয়?

উত্তর: ভারত বিভক্তির ফলে ভারত ও পাকিস্তান এ দুটি রাষ্ট্রের জন্ম হয়।

প্রশ্ন ৪৬।  কিসের ভিত্তিতে ভারতবর্ষ বিভক্ত হয়েছে?

উত্তর : জিন্নাহর দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ বিভক্ত হয়েছে।

প্রশ্ন ৪৭ । পূর্ব বাংলা কোন দেশের প্রদেশ হিসেবে অন্তর্ভুক্ত হয়?

উত্তর : পূর্ব বাংলা পাকিস্তানের একটি প্রদেশ হিসেবে অন্তর্ভুক্ত হয়।

প্রশ্ন ৪৮। পাকিস্তানের শাসনভার কাদের ওপর কেন্দ্রীভূত হতে থাকে?

উত্তর : পাকিস্তানের শাসনভার পাকিস্তানের ধনিকগোষ্ঠীর ওপর কেন্দ্রীভূত হতে থাকে

প্রশ্ন ৪৯ । কিসের জন্য ভাষা আন্দোলন শুরু হয়?

উত্তর: মাতৃভাষা বাংলাকে রক্ষা করার জন্য ভাষা আন্দোলন শুরু হয়।

প্রশ্ন ৫০। কোন নির্বাচনে বাঙালি জাতীয়তাবাদের পক্ষে বেশি ভোট পড়ে?

উত্তর : ১৯৭০ সালের নির্বাচনে বাঙালি জাতীয়তাবাদের পক্ষে বেশি ভোট পড়ে।

প্রশ্ন ৫১।  পাকিস্তান সৃষ্টির আগে কী নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।

উত্তর: পাকিস্তান সৃষ্টির আগেই রাষ্ট্রভাষা কী হবে তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয় ।

প্রশ্ন ৫২। মোহাম্মদ আলী জিন্নাহ কখন উর্দু ভাষার প্রস্তাব করেন?

উত্তর: ১৯৩৭ সালে মোহাম্মদ আলী জিন্নাহ উর্দু ভাষার প্রস্তাব করেন।

প্রশ্ন ৫৩ । কে উর্দু ভাষার বিরোধিতা করেন?

উত্তর: শেরে বাংলা এ. কে ফজলুল হক উর্দু ভাষার বিরোধিতা করেন।

প্রশ্ন ৫৪। ১৯৪৭ সালের ১৭ মে রাষ্ট্রভাষা উর্দু করার প্রস্তাব দেন কে?

উত্তর : ১৯৪৭ সালের ১৭ মে চৌধুরী খালিকুজ্জামান রাষ্ট্রভাষা উর্দু করার প্রস্তাব দেন।

প্রশ্ন ৫৫। ড. মুহাম্মদ শহীদুল্লাহ উর্দু ভাষার বিপক্ষে কীভাবে প্রতিবাদ জানান?

উত্তর: ড. মুহাম্মদ শহীদুল্লাহ উর্দু ভাষার বিপক্ষে প্রবন্ধ লিখে প্রতিবাদ জানান ।

প্রশ্ন ৫৬। কার নেতৃত্বে তমদ্দুন মজলিশ প্রতিষ্ঠান গড়ে ওঠে?

উত্তর : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবুল কাশেমের নেতৃত্বে তমদ্দুন মজলিশ প্রতিষ্ঠান গড়ে ওঠে।

প্রশ্ন ৫৭। কোন সম্মেলনে বাংলাকে শিক্ষা ও আইন-আদালতের বাহন করার প্রস্তাব করা হয়?

উত্তর : যুবকর্মী সম্মেলনে বাংলাকে শিক্ষা ও আইন-আদালতের বাহন করার প্রস্তাব করা হয়।

প্রশ্ন ৫৮। কখন রাষ্ট্রভাষা উর্দু করার সিদ্ধান্ত গৃহীত হয়?

উত্তর : ১৯৪৭ সালের ডিসেম্বর মাসে পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু করার সিদ্ধান্ত গৃহীত হয় ।

প্রশ্ন ৫৯। রাষ্ট্রভাষা উর্দু করার সিদ্ধান্ত হলে পূর্ব বাংলায় কী শুরু হয়?

উত্তর : রাষ্ট্রভাষা উর্দু করার সিদ্ধান্ত গৃহীত হলে পূর্ব বাংলায় তীব্র প্রতিবাদ শুরু হয়।

প্রশ্ন ৬০। পাকিস্তান সরকার কীভাবে সভা-সমাবেশ নিষিদ্ধ করে?

উত্তর : পাকিস্তান সরকার ১৪৪ ধারা জারির মাধ্যমে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে।

প্রশ্ন ৬১। গণপরিষদের কোন সদস্য উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলা ভাষা ব্যবহারের দাবি জানান?

উত্তর : গণপরিষদের সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলা ভাষা ব্যবহারের দাবি জানান ।

প্রশ্ন ৬২। কখন ঢাকায় ধর্মঘট পালিত হয়?

উত্তর : ২৬ ও ২৯শে ফেব্রুয়ারি ঢাকায় ধর্মঘট পালিত হয়।

প্রশ্ন ৬৩।  সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কখন পুনঃগঠিত হয়?

উত্তর : ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ পুনঃগঠিত হয়।

প্রশ্ন ৬৪। কখন 'বাংলা ভাষা দাবি দিবস' পালনের ঘোষণা দেওয়া হয়?

উত্তর: ১১ মার্চ 'বাংলা ভাষা দাবি দিবস' পালনের ঘোষণা দেওয়া হয়।

প্রশ্ন ৬৫।  পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ কখন প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৯৪৮ সালের ৪ঠা জানুয়ারি পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়।

প্রশ্ন ৬৬।  ১৯৪৮ সালে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী কে ছিলেন?

উত্তর : ১৯৪৮ সালে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন।

প্রশ্ন ৬৭। পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী কয় দফা চুক্তিতে স্বাক্ষর করেন?

উত্তর : পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ১৫ মার্চ সংগ্রাম পরিষদের সঙ্গে ৮ দফা চুক্তিতে স্বাক্ষর করেন।

প্রশ্ন ৬৮।মোহাম্মদ আলী জিন্নাহ কখন ঢাকায় আসেন?

উত্তর : ১৯৪৮ সালের ১৯ মার্চ পাকিস্তানের গভর্নর মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় আসেন।

প্রশ্ন ৬৯।  পাকিস্তানের গভর্নর রেসকোর্স ময়দানে কী ঘোষণা দেন?

উত্তর : পাকিস্তানের গভর্নর রেসকোর্স ময়দানে ঘোষণা দেন “উর্দুই | বা হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা ।"

প্রশ্ন ৭০। কাকে আহ্বায়ক করে 'রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' নতুনভাবে পঠিত হয়।

উত্তর: আবদুল মতিনকে আহ্বায়ক করে 'রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' নতুনভাবে পঠিত হয়।

প্রশ্ন ৭১। ৪ ফেব্রুয়ারি কোথায় ছাত্র বিক্ষোভ প্রদর্শিত হয়?

উত্তর : ৪ ফেব্রুয়ারি ঢাকায় ছাত্র বিক্ষোভ প্রদর্শিত হয় ।

প্রশ্ন ৭২। শেখ মুজিবকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কোন জেলে স্থানান্তর করা হয়?

উত্তর : শেখ মুজিবকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ফরিদপুর জেলে উর্দু পাঠানো হয়।

প্রশ্ন ৭৩। শফিউর কখন মারা যায়?

উত্তর : ১৯৫২ সালের ২২শে ফেব্রুয়ারি শফিউর মারা যায় ।

প্রশ্ন ৭৪।প্রথম শহিদ মিনার কাকে দিয়ে উদ্বোধন করা হয়?

উত্তর : ২৩ ফেব্রুয়ারি শফিউরের পিতাকে দিয়ে প্রথম শহিদ মিনার লুন উদ্বোধন করা হয়।

প্রশ্ন ৭৫। আবদুল গাফফার চৌধুরী রচিত গানের লাইনটি কী?

উত্তর : আবদুল গাফফার চৌধুরী রচিত গানের লাইনটি হলো-

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।

প্রশ্ন ৭৬।  পাকিস্তানের মোট জনসংখ্যার কত অংশ বাঙালি ছিল?

উত্তর : পাকিস্তানের মোট জনসংখার ৫৬ শতাংশ ছিল বাঙালি।

প্রশ্ন ৭৭। পাকিস্তান শাসনামলে রাজনৈতিক ধারা কত ভাগে বিভক্ত ছিল?

উত্তর : পাকিস্তান শাসনামলে রাজনৈতিক ধারা তিন ভাগে বিভক্ত ছিল।

প্রশ্ন ৭৮। পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সভাপতি কে ছিলেন?

উত্তর : পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সভাপতি ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী।

প্রশ্ন-৭৯। আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি কবে বাদ দেওয়া হয়?

উত্তর: ১৯৫৫ সালে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়।

প্রশ্ন ৮০।  এ. কে ফজলুল হক মুখ্যমন্ত্রী হিসেবে কখন শপথ গ্রহণ করে?

উত্তর : ১৯৫৪ সালের ৩ এপ্রিল এ. কে ফজলুল হক মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

প্রশ্ন ৮১।  কে যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করে?

উত্তর : পাকিস্তানের গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ ১৯৫৪ সালের ৩০ মে যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করে ।

প্রশ্ন ৮২।  কাকে গৃহবন্দী করা হয়?

উত্তর : শেরে বাংলা এ. কে ফজলুল হককে গৃহবন্দী করা হয় ।

প্রশ্ন ৮৩।  ১৯৫৮ সালে কে সামরিক আইন জারি করেন?

উত্তর : ১৯৫৮ সালের ৭ অক্টোবর প্রেসিডেন্ট ইচ্ছান্দার মীর্জা সামরিক আইন জারি করেন।

প্রশ্ন ৮৪।  সামরিক শাসনকে দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে আইয়ুব খান কী ব্যবস্থা চালু করেন?

উত্তর : সামরিক শাসনকে দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে আইয়ুব খান মৌলিক গণতন্ত্র নামে একটি ব্যবস্থা চালু করেন ।

প্রশ্ন ৮৫।  ১৯৬৫ সালে কার ভোটে আইয়ুব খান প্রেসিডেন্ট নির্বাচিত হন।

উত্তর : ১৯৬৫ সালে ৮০ হাজার মেঘারের ভোটে আইয়ুব খান প্রেসিডেন্ট নির্বাচিত হন।

প্রশ্ন ৮৬।  আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে কখন পূর্ব বাংলায় আন্দোলন শুরু হয়?

উত্তর : আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে ১৯৬১ সালে পূর্ব বাংলায় আন্দোলন শুরু হয়।

প্রশ্ন ৮৭।  ছয় দফার প্রবন্ধা কে ছিলেন?

উত্তর : ছয় দফার প্রবক্তা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

প্রশ্ন ৮৮, আইয়ুব খান কখন প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেন?

উত্তর: ১৯৬৯ সালের ২৫ মার্চ আইয়ুব খান প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ