আত্মিক সাধনা কেবল জাতি বিশেষের মুক্তি নয়, নিখিল মানবের মুক্তি ঘটে।”- “শিক্ষার মিলন' প্রবন্ধের আলোকে উক্তিটি বিশ্লেষণ কর
আত্মিক সাধনা কেবল জাতি বিশেষের মুক্তি নয়, নিখিল মানবের মুক্তি ঘটে।”- “শিক্ষার মিলন' প্রবন্ধের আলোকে উক্তিটি বিশ্লেষণ কর
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১) মূলত কবি হলেও বাংলা সাহিত্যের প্রায় সকল শাখা তাঁর স্পর্শে সমৃদ্ধি অর্জন করেছে।
তাঁর অন্যান্য সাহিত্য কর্মের মধ্যে প্রবন্ধ সাহিত্য স্বমহিমায় ভাস্বর। সাহিত্যের অন্যান্য শাখার মতো প্রবন্ধ সাহিত্যেও রবীন্দ্রনাথ সম্ভাবনার অসীম পথরেখা চিহ্নিত করে গেছেন। রবীন্দ্রনাথের বিখ্যাত প্রবন্ধ সংকলক গ্রন্থ হলো 'কালান্তর'।
'কালান্তর' প্রবন্ধ গ্রন্থের একটি বিখ্যাত শিক্ষা বিষয়ক প্রবন্ধ হলো 'শিক্ষার মিলন'। এ প্রবন্ধে লেখক শিক্ষা ভাবনার এক মহত্তর দিক উম্মোচন করেন। এ প্রবন্ধে রবীন্দ্রনাথের বিশ্বমানবিক চেতনা ব্যক্ত হয়েছে।
রবীন্দ্রনাথ বলেছেন এককালে পশ্চিমা দেশ অসভ্য ও অশিক্ষিত ছিলো, আর ভারতবর্ষ ছিলো সকল জ্ঞানবিজ্ঞানের আধার। কিন্তু বর্তমানে পশ্চিমা বিশ্ব সারা বিশ্বকে জয় করেছে তাদের জ্ঞানবিজ্ঞান ও বিদ্যাশিক্ষার জোরে। রবীন্দ্রনাথ জানতেন আমাদের প্রধান সমস্যা শিক্ষা সমস্যা, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না।
তাই তিনি শিক্ষাকেই সকল জাতির মিলনের উৎস হিসেবে গ্রহণ করেছেন। আর এ শিক্ষার মিলন না হলে সত্যের আহ্বানে সাড়া জাগবে না। সত্যকে অন্তরে উপলব্ধি করতে হবে এবং সত্যকে বাইরে প্রকাশ করতে হবে কোনো সুবিধার জন্য নয়, কোনো সম্মানের জন্য নয়, মানুষের আত্মাকে মুক্তি দেয়ার জন্য।
প্রত্যেক দেশের কেবল নিজ ভোজন শালা নিয়ে থাকলে চলবে না, তার অতিথিশালা চাই যেখানে সে বিশ্বকে অভ্যর্থনা করে- ধন্য হবে। আর শিক্ষা ক্ষেত্রই তার প্রধান অতিথিশালা। এই শিক্ষায় আবার মানুষের আত্মার মুক্তি ঘটে।
মানুষের আত্মার মুক্তি না ঘটলে জাতিতে-জাতিতে শ্রদ্ধাবোধ জাগে না। শিক্ষার মিলনের মাধ্যমে সারা বিশ্বের মানুষের মুক্তি ঘটে লেখক বলেছেন-
“আত্মিক সাধনায় কেবল জাতি বিশেষের মুক্তি নয়, নিখিল মানবের মুক্তি ঘটে। মানবমুক্তি ও অন্য জাতির প্রতি শ্রদ্ধা ও কল্যাণবোধই সংহত জাতীয়তাবাদের বীজমন্ত্র ।"
সবশেষে বলা যায়, শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে জাতি যতো বেশি শিক্ষিত সে জাতি ততো বেশি উন্নত। শিক্ষার মাধ্যমে একটি দেশ উন্নতির স্বর্ণশিখরে পৌঁছতে পারে। শিক্ষার মাধ্যমে একটি জাতির আত্মার মুক্তি ঘটে। সাথে সাথে সমগ্র বিশ্বের আত্মার মুক্তি সাধিত হয়ে থাকে।
.png)