বাঁকা কঞ্চি অপুর জীবনে এক অদ্ভুত জিনিস।”- উক্তিটির মর্মার্থ লিখ


বাঁকা কঞ্চি অপুর জীবনে এক অদ্ভুত জিনিস।”- উক্তিটির মর্মার্থ লিখ

উত্তর : প্রকৃতিবাদী ঔপন্যাসিক বিভূতিভূষণের প্রথম ও শ্রেষ্ঠ উপন্যাস 'পথের পাঁচালী'র কেন্দ্রীয় চরিত্র অপু। 

সে ও তার দিদি দুর্গা নানা জায়গায় ফলমূল সংগ্রহ ও খেলাধুলা করে সময় কাটায়। অপুর একটি প্রিয় জিনিস ছিল কল্পনা করার জন্য আর তা হলো বাঁকা কঞ্চি। 

একখানা শুকনো, হালকা, গোড়ার দিক মোটা আগার দিক সরু, বাঁকা কঞ্চি হাতে করলেই অপুর মন পুলকে শিউরে উঠত; মনে অদ্ভুত সব কল্পনা জাগত। 

একখানা বাঁকা কঞ্চি হাতে করে একদিন সে সারা সকাল কিংবা বিকাল আপন মনে বাঁশবনের পথে কি নদীর ধারে ঘুরে বেড়ায়; কখনো রাজপুত্র, কখনো তামাকের দোকানি, কখনো বিড়োিেবড়োকেরে কাল্পনিক ঘটনা যা ঐ অবস্থায় তার জীবনে ঘটলে তার আনন্দ হয়; সেসব ঘটনা বলে যায়। 

কঞ্চি যত মনের মত হালকা হবে ও পরিমাণমতো বাঁকা হবে, তার আনন্দ ও কল্পনা ততই পরিপূর্ণতা লাভ করে; কিন্তু সেরকম কঞ্চি সংগ্রহ করা যে কতো শক্ত অপু তা বুঝে। 

কত খুঁজিয়া তবে একখানা মেলে। এ কারণেই লেখক বলেছেন- “বাঁকা কঞ্চি অপুর জীবনে এক অদ্ভুত জিনিস!”


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ