সংসারে টিকিবার জন্য দরকারি এই গুণগুলোর জন্য শশীকে সকলে ভয় ও খাতির করিয়া চলে।”- ব্যাখ্যা কর
সংসারে টিকিবার জন্য দরকারি এই গুণগুলোর জন্য শশীকে সকলে ভয় ও খাতির করিয়া চলে।”- ব্যাখ্যা কর
উত্তর : কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের আদি পর্যায়ের তৃতীয় উপন্যাস 'পুতুলনাচের ইতিকথা'র উল্লেখযোগ্য কেন্দ্রীয় চরিত্র শশী।
শশী পেশায় একজন ডাক্তার। সে তার গ্রামে রোগী দেখে। তার বাড়ির সদস্য সংখ্যাও নেহাত কম নয় । এছাড়া তার পিতার সাথে তার ছোটখাটো ব্যাপার নিয়ে মনোমালিন্য লেগেই থাকত। তারপরও বাড়ির সদস্যরা শশীকে সমীহ করেই চলত।
কারণ হিসেবে আমরা লক্ষ করি, তার চরিত্রে দুটি সুস্পষ্ট ভাগ আছে। একদিকে তার মধ্যে যেমন কল্পনা, ভাবাবেগ ও রসবোধের অভাব নেই, অন্যদিকে তেমন সাধারণ সাংসারিক বুদ্ধি ও ধনসম্পত্তির প্রতি মমতাও তার যথেষ্ট।
তার কল্পনার অংশটুকু গোপন ও মূক। অত্যন্ত ঘনিষ্ঠভাবে তার সঙ্গে না মিশলে কেউ বুঝতে পারবে না যে, তার ভিতরেও জীবনের সৌন্দর্য ও শ্রীহীনতার একটা গভীর সহানুভূতিমূলক বিচার পদ্ধতি আছে। তার বুদ্ধি, সংযম, ও হিসাবি প্রকৃতির পরিচয় মানুষ সাধারণত পায়।
সবশেষে নিঃসন্দেহে বলা যায় যে, এই সকল লক্ষণগুলোর জন্যই মূলত শশীর সংসারের সদস্যরা শশীকে ভয় ও খাতির করে চলে ।
.png)