পথের পাঁচালী' উপন্যাসের আলোকে কালবৈশাখি ঝড়ের বর্ণনা দাও
পথের পাঁচালী' উপন্যাসের আলোকে কালবৈশাখি ঝড়ের বর্ণনা দাও
উত্তর : প্রকৃিতিবাদী ঔপন্যাসিক বিভূতিভূষণের 'পথের পাঁচালী'তে প্রকৃতির নানা ধরনের বর্ণনা রয়েছে। এরই একপর্যায়ে আমরা দেখতে পাই কালবৈশাখি ঝড়ের তাণ্ডব।
বিকালের দিকে হঠাৎ চারদিকে অন্ধকার করে কালবৈশাখীর ঝড় ওঠে। অনেকক্ষণ হতে মেঘ-মেঘ করছিল, তবু ঝড়টা যেন খুব শীঘ্র এসে পড়ে। অপুদের বাড়ির সামনে বাঁশঝাড়ের বাঁশগুলো পাঁচিলের উপর হতে ঝড়ের বেগে হটে ওধারে পড়াতে বাড়িটা ফাঁকা ফাঁকা দেখা যায়।
ধুলা, বাঁশপাতা, কাঁঠালপাতা, খর চারিধার থেকে উড়ে অপুদের উঠান ভরে ফেলে। অপু ও দুর্গা কালবৈশাখি ঝড়ের মধ্যে আম কুড়াতে বাইরে যায়। ধুলায় চারদিকে ভরে যায়। বড়োবেড়োগোছের ঢাল ঝড়ে বেঁকে গাছ নেড়া নেড়া দেখা যায়।
গাছে গাছে সোঁ সোঁ, বোঁ বোঁ শব্দে বাতাস বাধে- বাগানে শুকনা ডাল, কুটা, বাঁশের খোলা উড়ে পড়ে- শুকনা বাঁশপাতা ছুঁচালো আগাটা উচুদিকে তুলে ঘুরতে ঘুরতে আকাশে উঠে- কুকশিমা গাছের শুঁয়ার মতো পালকওয়ালা সাদা সাদা ফুল ঝড়ের মুখে কোথা হতে অজস্র উড়িয়া আসছে- বাতাসের শব্দে কান পাতা যায় না।
পথের পাঁচালী'তে কাল বৈশাখি ঝড়ের একটি সুস্পষ্ট বর্ণনা এগুলোই।
.png)