বাঙালির বাংলা' অনুসারে বাংলার প্রকৃতির বর্ণনা দাও


বাঙালির বাংলা' অনুসারে বাংলার প্রকৃতির বর্ণনা দাও

উত্তর : 'বাঙালির বাংলা' প্রবন্ধে প্রাবন্ধিক কাজী নজরুল ইসলাম বাংলার প্রকৃতির অকৃত্রিম বর্ণনা দিয়েছেন। 

প্রাবন্ধিকের মতে- আমাদের বাংলা নিত্য মহীয়সী, নিত্য সুন্দর এবং নিত্যপবিত্র বাংলার শিয়রে প্রহরীর মতো জেগে আছে পৃথিবীর শ্রেষ্ঠতম গিরি হিমালয়। এই হিমালয় থেকে শত শত নদনদী উৎপন্ন হয়ে তা বাংলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং দেশকে সুজলা- সুফলা করেছে। 

বাংলার আকাশ নিত্যপ্রসন্ন, বাংলার বায়ুতে ক চিরবসন্ত এবং শরতের আকাশ নিত্যস্নিগ্ধ। বাংলার জল নিত্য বা নিত্যপ্রাচুর্যে ও শুদ্ধতায় পূর্ণ। বাংলার মাটি নিত্য উর্বর-মাটিতে নিত্য সোনা ফলে ধান আর পার্টে ভরে ওঠে বাংলা, কয়লা অপরিমাণ, মাটির নিচে লুকানো রত্ন। 

এত ফুল-পাখি-গাছ-সুর-বি কুঞ্জ-ছায়া-মায়া-হুল্লোড়-আত্মীয়তাবোধ-ধর্মবোধ আর বিশ্বে কোথাও দেখতে পাওয়া যায় না। বাংলা সবকিছুতে পূর্ণ- মাঠে ধেনু, ছাগ মহিষ; নদীতে-বিলে-পুকুরে প্রয়োজনের অতিরিক্ত মাছ; এসব কারণেই আমাদের মাতৃভূমি বাংলা পৃথিবীর স্বর্গ- নিত্য সবৈশ্বর্যময়ী ।

সুতরাং আমরা সার্বিক বিচারে বলতে পারি যে, বাংলার ব্য ভূপ্রকৃতি স্বাভাবিকভাবেই পরিপূর্ণ-সম্পদশালী। আর এ কারণেই প্রাবন্ধিক বাংলাকে 'পৃথিবীর স্বর্গ-নিত্য সবৈশ্বর্যময়ী' বলেছেন।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ