প্রত্যেক মানুষ ত্রিগুণান্বিত।” -‘বাঙালির বাংলা” অনুসারে এই তিনটি গুণের পরিচয় দাও
প্রত্যেক মানুষ ত্রিগুণান্বিত।” -‘বাঙালির বাংলা” অনুসারে এই তিনটি গুণের পরিচয় দাও
উত্তর : কাজী নজরুল ইসলাম 'বাঙালির বাংলা' প্রবন্ধে মানুষ তথা বাঙালির তিনটি গুণের কথা উল্লেখ করেছেন। গুণ তিনটির বিস্তারিত বর্ণনা নিম্নে লিপিবদ্ধ হলো :
প্রাবন্ধিক প্রবন্ধে বলেছেন, "প্রত্যেক মানুষ ত্রিগুণান্বিত"- এ তিনটি গুণ হচ্ছে সত্ত্ব, রজ এবং তম। তম হচ্ছে অবিদ্যা- এই তমকে শাসন করতে পারে একমাত্র রজগুণ অর্থাৎ ক্ষাত্রশক্তি। এই ক্ষাত্রশক্তিকে না জাগালে মানুষের মাঝে যে বিশ্ববিজয়ী ব্রহ্মশক্তি আছে, তা তাকে তমগুণের নরকে টেনে নিয়ে সংহার করে।
বাঙালি আজ দিব্যশক্তিসম্পন্ন- তাদের ক্ষাত্রশক্তি জাগলো না বলে দিব্যশক্তি কোনো কাজে লাগল না। এই ক্ষাত্রশক্তিই দিব্য তেজ। সত্ত্বগুণ, ঐশীশক্তি অর্থাৎ সৎশক্তি সর্ব অসৎ শক্তিকে পরাজিত করে পূর্ণতার পথে নিয়ে যায়।
সত্ত্বগুণের প্রধান শত্রু তম গুণকে প্রবল ক্ষাত্রশক্তি দমন করে। অর্থাৎ আলস্য, কর্মবিমুখতা, পঙ্গুত্ব আসতে দেয় না। দেহ ও মনকে কর্মসুন্দর করে । জীবনশক্তিকে চিরজাগ্রত রাখে, নিত্য তেজপ্রদীপ্ত করে রাখে; নৈরাশ্য, অবিশ্বাস, জরা ও ক্লৈব্যকে যৌবনকে আসতে দেয় না ।
সুতরাং সার্বিক বিশ্লেষণে বলা যায়, বাঙালিকে সর্ববিজয়ী হতে হলে তমগুণ পরিহার করে সত্ত্ব এবং রজগুণের অধিকারী হওয়া খুব বেশি জরুরি।
.png)