বাংলার আবহাওয়ায় আছে স্বাধীনতামন্ত্রের সঞ্জীবনী শক্তি।” ব্যাখ্যা কর


বাংলার আবহাওয়ায় আছে স্বাধীনতামন্ত্রের সঞ্জীবনী শক্তি।” ব্যাখ্যা কর

উত্তর : বাঙালির বাংলা' প্রবন্ধে প্রাবন্ধিক কাজী নজরুল তার ইসলাম বাংলার স্বাধীনতা সংগ্রামের কথা উল্লেখ প্রসঙ্গে প্রদত্ত উক্তিটি করেছেন।

'বাঙালির বাংলা' প্রবন্ধে প্রাবন্ধিক বাঙালির গৌরবময় স্বাধীনতা সংগ্রামের কথাও উল্লেখ করেছেন। তাঁর মতে, বাঙালি শুধু লাঠি দিয়েই দেড়শত বছর আগেও তার স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে চেষ্টা করেছে। 

আজো বাংলার ছেলেরা স্বাধীনতার জন্য যে আত্মদান করেছে, যে অসম সাহসিকতার পরিচয় দিয়েছে, ইতিহাসে তা থাকবে স্বর্ণ-লেখায় লিখিত বাংলা সর্ব ঐশীশক্তির পীঠস্থান ।

 এখানে লক্ষ লক্ষ যোগী মুনি ঋষি তপস্বীর পীঠস্থান, সমাধি, সহস্র সহস্র ফকির-দরবেশ ওলি-গাজির দরগা পরম পবিত্র। এখানে গ্রামবাংলায় একই সাথে আজানের ধ্বনি এবং শঙ্খের আওয়াজ শোনা যায়। এখানে যখন যে শাসনকর্তা এসেছে- সেই স্বাধীনতা ঘোষণা করেছে। বাংলার আবহাওয়ায় আছে স্বাধীনতামন্ত্রের সঞ্জীবনী শক্তি।

সুতরাং আমরা সার্বিক আলোচনা থেকে বলতে পারি যে, প্রকৃতিগতভাবে বাংলার প্রকৃতি এবং মানুষের মধ্যে আছে স্বাধীনচেতা মনোভাব আর এ কারণেই এখানে যারা যখন শাসন করতে এসেছে তাদের মধ্যেই প্রবেশ করেছে একই মনোভাব ।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ