বাঙালির বাংলা' প্রবন্ধে প্রাবন্ধিক অবিদ্যা সম্পর্কে কী মন্তব্য করেছেন?


বাঙালির বাংলা' প্রবন্ধে প্রাবন্ধিক অবিদ্যা সম্পর্কে কী মন্তব্য করেছেন?

উত্তর : কাজী নজরুল ইসলাম 'বাঙালির বাংলা' প্রবন্ধে বাঙালির ইতিবাচক বৈশিষ্ট্যের কথা উল্লেখের সাথে নেতিবাচক বৈশিষ্ট্যের কথাও তুলে ধরেছেন- বাঙালির তেমনি একটি নেতিবাচক বৈশিষ্ট্য অবিদ্যা।

এ প্রবন্ধে প্রাবন্ধিক অবিদ্যা বাঙালিকে কীভাবে পঙ্গু করে রেখেছে সে সম্পর্কেও আলোকপাত করেছেন। প্রাবন্ধিকের মতে- তম, তিমির এবং জড়ত্বই অবিদ্যা। 

অবিদ্যা শুধু অন্ধকার ও ভ্রান্তি পরার পথে নিয়ে যায় এবং দিব্যশক্তিকে নিস্তেজ এবং মৃতপ্রায় করে রাখে। যারা যত সাত্ত্বিক ভাবাপন্ন, এই অবিদ্যা তাদেরই তত্ত বাধা দেয়- বিঘ্ন আনে। এই অবিদ্যা-জড়ত্ব মানবকে মৃত্যুর পথে নিয়ে যায় এবং কিছুতেই অমৃতের পানে-আনন্দের পথে যেতে দেয় না ।

সুতরাং সার্বিক আলোচনা থেকে বলা যায়, বাঙালিকে সর্বগুণে আর গুণান্বিত হতে হলে অবশ্যই তাকে অবিদ্যাকে জয় করতে হবে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ