তারা তামসিকতায় আচ্ছন্ন হয়ে চেতনাশক্তিকে হারিয়ে ফেলেছে।”- প্রাবন্ধিক কাদের সম্পর্কে এবং কেন এমন বলেছে?


তারা তামসিকতায় আচ্ছন্ন হয়ে চেতনাশক্তিকে হারিয়ে ফেলেছে।”- প্রাবন্ধিক কাদের সম্পর্কে এবং কেন এমন বলেছে?

উত্তর : কাজী নজরুল ইসলাম 'বাঙালির বাংলা' প্রবন্ধে বাঙালির ইতিবাচকগুণের কথা উল্লেখের সাথে নেতিবাচক বৈশিষ্ট্যের কথাও তুলে ধরেছেন ।

কাজী নজরুল ইসলাম এ প্রবন্ধে ভারতবর্ষের সব জাতিগোষ্ঠীর মধ্যে বাঙালিকে শ্রেষ্ঠ মনে করেন। তিনি বলেছেন, বাঙালি যেদিন ঐক্যবদ্ধ হয়ে বলতে পারবে 'বাঙালির বাংলা'- সেদিনই তারা অসাধ্য সাধন করতে পারবে এবং বাঙালি একাই জ ভারতকে স্বাধীন করতে পারবে। 

প্রাবন্ধিকের মতে, বাঙালির মতো জ্ঞানশক্তি এবং প্রেম-শক্তি বিশ্বের কোন জাতিরই নেই। সা প্রাবন্ধিক বাঙালির নেতিবাচক গুণের কথাও বলেছেন- বাঙালির কর্মশক্তি একেবারে নেই বলেই তাদের দিব্যশক্তিও তমসাচ্ছন্ন। 

বাঙালির কর্মবিমুখতা, জড়ত্ব, মৃত্যুভয়, আলস্য, তন্দ্রা, নিদ্রা, ব্যবসায় বাণিজ্যে অনিচ্ছার কারণ। আর এ কারণেই প্রাবন্ধিক বলেছেন বাঙালি তামসিকতায় আচ্ছন্ন বলে চেতনাশক্তিকে হারিয়ে ফেলেছে।

সুতরাং আমরা সার্বিক আলোচনা থেকে বলতে পারি যে, বাঙালির সবকিছু জয় করার বৈশিষ্ট্য ধারণ করলেও শুধু কর্মবিমুখতার কারণে তারা আজ অন্ধকারে ডুবতে বসেছে; আর এ বিষয়টিকে প্রদত্ত উক্তিতে প্রাবন্ধিক উপস্থাপন করেছেন। 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ