বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি- আমি প্রেম দিতে এসেছিলাম, প্ৰেম পেতে এসেছিলাম।”- প্রাবন্ধিক কেন এমন বলেছেন?
বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি- আমি প্রেম দিতে এসেছিলাম, প্ৰেম পেতে এসেছিলাম।”- প্রাবন্ধিক কেন এমন বলেছেন?
উত্তর : 'যদি আর বাঁশি না বাজে' অতিভাষণে কাজী নজরুল ইসলাম এটা আরো স্পষ্ট করে বলেছেন, কবি বা নেতা হওয়া তার আসল উদ্দেশ্য নয়- তাঁর প্রকৃত উদ্দেশ্য প্রেম- ভালোবাসা দেওয়া এবং নেওয়া।
কবি মনে করেন তাঁর মধ্যে সমাধিস্থ শক্তি আবার জেগেছে— ফলে কবি আবার এই পৃথিবীতে নতুন প্রেমের, সাম্যের গান গেয়ে শোনাতে চান; যে গান কেউ শোনেনি- যে সাম্যের কথা কেউ বলেনি।
কবি মনে করেন তাঁর পরম সুন্দর যদি তাঁকে লেখার আনন্দময়ী প্রেমশক্তি ফিরিয়ে দেন, তাঁর লেখায় যদি নৃত্যের ছন্দ জাগে তাহলে কবি এই বিদ্বেষ-জর্জরিত কুৎসিত সাম্প্রদায়িকতা-ে চা-ভেদজ্ঞান-কলুষিত অসুন্দর অসুর-নিপীড়িত পৃথিবীকে সুন্দর করে যাবেন।
কবি এখনো এমন মানুষদের পথ চেয়ে আছেন যারা এই পৃথিবীকে সাম্প্রদায়িকতার শিকড় উপড়ে ফেলে একটি নতুন সমাজ নির্মাণ করবেন। যদি এমন কেউ করতে পারে তাহলে কবিই প্রথমে তাঁর সেবক হয়ে, দাস হয়ে তাঁর সব আজ্ঞা পালন করবেন।
কবিকে কেন্দ্র করে অনেকেই এ জাতীয় স্বপ্ন দেখছেন-শুভদিনের প্রতীক্ষা করছেন। কবি তাদের কাছে আশীর্বাদ চান, আবার যেন কবি সুন্দর নয়নের প্রসাদ পায়, তাঁর প্রেমের প্রবাহকুলে আবার যেন জ্ঞানে, শক্তিতে আনন্দে- নিত্যপূর্ণ হয়ে নৃত্য করতে পারেন। তবে কবি কোনো কাজে কোনো স্বীকৃতির জন্য কোনো কাজ করতে চান না ।
সুতরাং সার্বিক আলোচনায় বলা যায়, প্রাবন্ধিক কাজী নজরুল সুন্দর মানবতার কল্যাণ এবং মুক্তি, প্রেম-ভালোবাসার জন্য কাজ করতে চান কোনো স্বীকৃতির জন্য নয়।
.png)