যদি আর বাঁশি না বাজে' প্রবন্ধে প্রাবন্ধিক কেমন পৃথিবী গড়ার স্বপ্ন দেখেছেন?
যদি আর বাঁশি না বাজে' প্রবন্ধে প্রাবন্ধিক কেমন পৃথিবী গড়ার স্বপ্ন দেখেছেন?
উত্তর : 'যদি আর বাঁশি না বাজে' অভিভাষণে কাজী নজরুল ইসলাম একটি অসাম্প্রদায়িক আনন্দময়ী পৃথিবী গড়ার স্বপ্ন দেখেছেন ।
কবি মনে করেন তাঁর মধ্যে সমাধিস্থ শক্তি আবার জেগেছে- ফলে কবি আবার এই পৃথিবীতে নতুন প্রেমের, সাম্যের গান গেয়ে শোনাতে চান; যে গান কেউ শোনেনি- যে সাম্যের কথা কেউ বলেনি।
কবি মনে করেন তাঁর পরম সুন্দর যদি তাঁকে লেখার আনন্দময়ী প্রেমশক্তি ফিরিয়ে দেন, তাঁর লেখায় যদি নৃত্যের ছন্দ জাগে তাহলে কবি এই বিদ্বেষ-জর্জরিত কুৎসিত সাম্প্রদায়িকতা- ভেদজ্ঞান-কলুষিত অসুন্দর অসুর-নিপীড়িত পৃথিবীকে সুন্দর করে যাবেন।
এই ভূষিত পৃথিবী বহুকাল যে প্রেম, অমৃত, যে আনন্দ রসধারা থেকে বঞ্চিত- সেই সাম্য, অভেদ, শাস্তি, আনন্দ, আনন্দ প্রেম সে আবার ফিরে পাবে। কবি তাঁর লেখার মধ্য দিয়ে সমাজ- রাষ্ট্র থেকে অসাম্প্রদায়িকতার বিষবাষ্প তাড়িয়ে সবার বাসযোগ্য একটি সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখেছেন।
সুতরাং সার্বিক বিচারে বলা যায়, কবি জাতি ধর্মনির্বিশেষে সবার আবাসযোগ্য একটি পৃথিবী গড়ার স্বপ্ন দেখিয়েছেন 'যদি আর বাঁশি না বাজে' অভিভাষণে ।
.png)