বঙ্কিমের মতে গদর্ভ কারা?
বঙ্কিমের মতে গদর্ভ কারা?
উত্তর : গৰ্দ্দভ' প্রবন্ধে প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথাগত সমাজ এবং সমাজের উচ্চাসনে চেপে বসা অকর্মণ্য ব্যক্তিদের ব্যঙ্গের তীব্র কশাঘাতে জর্জরিত করে তাদের স্বরূপ সন্ধান করেছেন আলোচ্য প্রবন্ধে।
তিনি এ প্রবন্ধে অকর্মণ্য ব্যক্তিদের ইতরপ্রাণী হিসেবে জ্ঞান করেছেন এবং তাদেরকে তৃণ ভোজনের জন্য অনুনয়-বিনয় করেছেন।
আমাদের প্রচলিত সমাজে এমন অনেক ব্যক্তি আছে যারা সমাজের কর্তাব্যক্তি। তাদের ইচ্ছা-অনুকম্পা ছাড়া সমাজে কোনো কাজ হয় না। তারা সমাজের কর্তা ব্যক্তি হলেও সমাজের বোঝাস্বরূপ- তাদের দ্বারা সমাজ বা কোনো ব্যক্তির কোনো উপকার সাধিত হয় না।
এদের লক্ষ্য থাকে নিজেদের উদ্দেশ্য চরিতার্থ করা। এরা সমাজের কর্তা ব্যক্তি হলেও এরা সমাজের 'গর্দভ' রূপে পরিগণিত।
.png)