পদভদের স্বার্থসিদ্ধি সম্পর্কে প্রাবন্ধিকের মন্তব্য কী?
পদভদের স্বার্থসিদ্ধি সম্পর্কে প্রাবন্ধিকের মন্তব্য কী?
উত্তর : 'গর্দভ' প্রবন্ধে প্রাবন্ধিক প্রথাগত সমাজ এবং সমাজের উচ্চাসনে চেপে বসা অকর্মণ্য ব্যক্তিদের ব্যঙ্গের তীব্র কশাঘাতে জর্জরিত করে তাদের স্বরূপ সন্ধান করেছেন আলোচ্য প্রবন্ধে।
তিনি এ প্রবন্ধে অকর্মণ্য ব্যক্তিদের ইতরপ্রাণী হিসেবে জ্ঞান করেছেন এবং তাদেরকে তৃণ ভোজনের জন্য অনুনয়-বিনয় করেছেন।
পৃথিবীতে ছদ্মবেশী মানুষেরই সংখ্যা বেশি। তারা সৃষ্টির শুরু থেকে আজও পৃথিবীতে বিচরণ করছে। এ গদভরা নানা দেশে নানা রূপে আবির্ভূত হয়। নিজেদের স্বার্থের জন্য এরা যে কোনো কাজ করতে পিছপা হয় না- সেটা অসম্মানের হলেও তারা তা করতে প্রস্তুত থাকে। যেমন-
"তুমি কখন রাজ্যের ভার বহন বহ, কখন ধোবার গাঁটরি বহ। হে লোমশ কোনটি গুরুভার আমায় বলিয়া দাও। তুমি কখন ঘাস খাও, কখন ঠেঙ্গা খাও; কখন গ্রন্থকারের মাথা খাও; হে লোমশ! কোনটি সুভক্ষ্য, অৰ্ব্বাচীনকে বলিয়া দাও।"
.png)