বর্তমান বিশ্ব-সাহিত্য' প্রবন্ধে প্রাবন্ধিক ম্যাক্সিম গোর্কির আগমন এবং তাঁর সম্পর্কে কী কী বলেছেন?


বর্তমান বিশ্ব-সাহিত্য' প্রবন্ধে প্রাবন্ধিক ম্যাক্সিম গোর্কির আগমন এবং তাঁর সম্পর্কে কী কী বলেছেন?

উত্তর : কাজী নজরুল ইসলাম 'বর্তমান বিশ্ব-সাহিত্য' প্রবন্ধে তাঁর সুচিন্তিত মতামত ব্যক্ত করেছেন। ম্যাক্সিম গোর্কির আগমনে এবং তাঁর সাহিত্যিক প্রভাবে সকল সাহিত্যিক, শাসক এবং জন' গকে নড়েচড়ে বসেছিলেন।

সাহিত্যজগতে ম্যাক্সিম গোর্কির আবির্ভাব ভয়াবহ সাইক্লোনের মতো- শেকভ তাঁকে অভিনন্দন জানান, দস্তয়ভস্কির তপস্যা সার্থক হলো, বৃদ্ধ ঋষি টলস্টয় কেঁপে উঠলেন। গোর্কি বললেন : দুঃখ বেদনার জয়গান গেয়েই আমরা নিরস্ত হব না- আমরা এর প্রতিশোধ নেব। 

রক্তে নাইয়ে অশুচি পৃথিবীর শুচি করব। দূর সিন্ধুতীরে বসে ঋষি, কার্ল মার্কস যে মারণমন্ত্র উচ্চারণ করেছিলেন তা এতদিনে তক্ষকের বেশে এসে প্রাসাদে লুক্কায়িত শত্রুকে দংশন করলো। জার গেল- জারের রাজ্য গেল- ধনতান্ত্রিকের প্রাসাদ হাতুড়ি শাবলের ঘায়ে চূর্ণ-বিচূর্ণ হয়ে গেল ।

কার্ল মার্কসের ইকনমিক্স এর অঙ্ক এই যাদুকরের হাতে পড়ে আজ বিশ্বের অঙ্ক লক্ষ্মী হয়ে উঠেছে। পাথরের স্তূপ সুন্দর তাজমহলে পরিণত হয়েছে। ফলে সারা বিশ্বে তাঁর আলোড়ন জাতিকে-মানুষকে নতুনমন্ত্রে জাগিয়ে তুললো।

সুতরাং আমরা সার্বিক বিচারে বলতে পারি যে, ম্যাক্সিম গোর্কির আগমনে মানুষের চিন্তাচেতনায় এবং সাহিত্যিক জগতে বিশাল প্রভাব ফেলেছিল।





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ