রক্তে নাইয়ে অশুচি পৃথিবীর শুচি করব।”- কে, কেন এমন বলেছে?


রক্তে নাইয়ে অশুচি পৃথিবীর শুচি করব।”- কে, কেন এমন বলেছে?

উত্তর : কাজী নজরুল ইসলাম রচিত 'বর্তমান বিশ্ব- | সাহিত্য' প্রবন্ধের প্রদত্ত উক্তিটি ম্যাক্সিম গোর্কির। তিনি তাঁর সাহিত্য এবং দর্শনের মাধ্যমে সমাজ বদলের কথা ব্যক্ত করেছেন প্রদত্ত উক্তিতে।

ম্যাক্সিম গোর্কির আগমনে এবং তাঁর সাহিত্যিক প্রভাবে সকল সাহিত্যিক, শাসক এবং জনগণকে নড়েচড়ে বসেছিলেন। সাহিত্যজগতে ম্যাক্সিম গোর্কির আবির্ভাব ভয়াবহ সাইক্লোনের মতো- শেকভ তাঁকে অভিনন্দন জানান, দস্তয়াভস্কিয় তপস্যা সার্থক হলো, বৃদ্ধ ঋষি টলস্টয় কেঁপে উঠলেন। 

গোর্কি জানান দিলেন এই বলে দুঃখ বেদনার জয়গান গেয়েই আমরা নিরস্ত হব না- আমরা এর প্রতিশোধ নেব। দূর সিন্ধুতীরে বসে ঋষি, কার্ল মার্কস যে মরণমন্ত্র উচ্চারণ করেছিলেন তা এতদিনে তক্ষকের বেশে এসে প্রাসাদে লুক্কায়িত শত্রুকে দংশন করলো। 

জার গেল- জারের রাজ্য গেল- ধনতান্ত্রিকের প্রাসাদ হাতুড়ি শাবলের ঘায়ে চূর্ণ-বিচূর্ণ হয়ে গেল। কার্ল মার্কসের ইকনমিক্স এর অঙ্ক এই যাদুকরের হাতে পড়ে আজ বিশ্বের অঙ্ক লক্ষ্মী হয়ে উঠেছে। পাথরের স্তূপ সুন্দর তাজমহলে পরিণত হয়েছে। 

ফলে সারা বিশ্বে তাঁর আলোড়ন জাতিকে মানুষকে নতুনমন্ত্রে জাগিয়ে তুললো। আবার এই সময় তিনি তীব্র কণ্ঠে ঘোষণা করলেন, | রক্তে নাইয়ে অশুচি পৃথিবীর শুচি করব।

সুতরাং আমরা সার্বিক আলোচনা থেকে বলতে পারি যে,  ম্যাক্সিম গোর্কি তাঁর লেখনী এবং দর্শনের মাধ্যমে পৃথিবীতে নতুন করে সাজিয়ে পরিশুদ্ধতার পথে ধাবিত হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রদত্ত উক্তিতে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ