বর্তমান বিশ্ব-সাহিত্য' প্রবন্ধে প্রাবন্ধিক ধ্বংসব্রতী সাহিত্যিকদের উদ্দেশ্য সম্পর্কে কী বলেছেন?


বর্তমান বিশ্ব-সাহিত্য' প্রবন্ধে প্রাবন্ধিক 
ধ্বংসব্রতী সাহিত্যিকদের উদ্দেশ্য সম্পর্কে কী বলেছেন?

উত্তর : কাজী নজরুল ইসলাম বর্তমান বিশ্ব-সাহিত্য' এ প্রবন্ধে তাঁর সুচিন্তিত মতামত ব্যক্ত করেছেন প্রাবন্ধিক । 

বিশ্বসাহিত্যের দুটি রূপ প্রত্যক্ষ করেছেন। একদল রোমান্টিকতাকে আশ্রয় করেন এবং আরেকদল বাস্তবতাকে তাঁদের সাহিত্যে উপজীব্য হিসেবে ব্যবহার করেন।

বাস্তববাদী এবং রোমান্টিকতার বাইরের সাহিত্যিকদের প্রাবন্ধিক ধ্বংসব্রতী সাহিত্যিক হিসেবে আখ্যায়িত করেছেন। এই দুই শ্রেণির লেখকদের মধ্যবর্তী আছেন লিওনিদ, আদ্রিভ, হামসুন, ওয়াদিশ, রেমদ প্রমুখ। 

এখানে উল্লেখ্য যে, এ জাতীয় লেখকেরা কোনোটাতেই বিশ্বাস স্থাপন না করে নতুন সৃজন প্রয়াসের অভিসারী। প্রাবন্ধিকের মতে, যাঁরা ধ্বংস্বতী- তারা ভূঙ্গুর মতো বিদ্রোহী। তারা বলেন, এ দুঃখ এ বেদনার একটা কিনারা হোক। 

এর রিফর্ম হবে ইভোলিউশন দিয়ে নয়, একেবারে রক্তমাখা রিভোলিউশন দিয়ে। এর খোল-নলচে দুই বদলে একেবারে নতুন করে সৃষ্টি করব। আমাদের সাধনা দিয়ে নতুন সৃষ্টি নতুন স্রষ্টা সৃজন করব ।

সুতরাং আমরা বলতে পারি, নতুন সৃজনপ্রয়াসী লেখকদের প্রাবন্ধিক ধ্বংসব্রতী আখ্যায়িত করে, তাঁদের রচনার বিষয়-শৈলী সম্পর্কে নজরুল আলোচনা করেছেন।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ