বর্তমান বিশ্ব-সাহিত্য' প্রবন্ধে প্রাবন্ধিক সাহিত্যের যে দুটি রূপের কথা বলেছেন- তার বর্ণনা দাও
বর্তমান বিশ্ব-সাহিত্য' প্রবন্ধে প্রাবন্ধিক সাহিত্যের যে দুটি রূপের কথা বলেছেন- তার বর্ণনা দাও
উত্তর : কাজী নজরুল ইসলাম 'বর্তমান বিশ্ব-সাহিত্য' প্রবন্ধে তাঁর সুচিন্তিত মতামত ব্যক্ত করেছেন। বিশ্বসাহিত্য সম্পর্কে নজরুলের পরিচয় পাওয়া যায় 'বর্তমান বিশ্ব সাহিত্য' প্রবন্ধে, বিশেষত আধুনিক কালের বিশ্বসাহিত্য সম্পর্কে।
প্রাবন্ধিক বিশ্বসাহিত্যের দুটি রূপের কথা বলেছেন, একটি শেলির 'স্কাইলার্কের ধূলি-মলিন পৃথিবীর উর্ধ্বে স্বর্গের অনুসন্ধানকারী রূপ- তার চরণ কখনো ধরার মাটি স্পর্শ করে না; কেবলি ঊর্ধ্বে উঠে স্বপ্নলোকের গান শোনায়- এইখানে সে স্বপ্নবিহারী।
এই শ্রেণির লেখকদের মধ্যে নেগুচি, ইয়েটস, রবীন্দ্রনাথ প্রমুখ স্বপ্নচারী লেখকদের নাম : স্মরণীয়। বিশ্বসাহিত্যের অপর রূপটি মাটির পৃথিবীর অপার মমতায় আঁকড়ে ধরে থাকে- অন্ধকার নিশীথে, ভয়ের রাতে বিহ্বল শিশু যেমন তার মাকে আঁকড়ে থাকে তেমনি।
তরুলতা যেমন করে সহস্র শিকড় দিয়ে ধরণি-মাতাকে ধরে থাকে, তেমনি করে- এইখানে সে মাটির দুলাল। ধূলি মলিন পৃথিবীর এই কর্দমাক্ত শিশু যে সুন্দরকে অস্বীকার করে, স্বর্গকে চায় না, তা নয়- তবে সে এই দুঃখের ধরণিকে ফেলে সুন্দরের স্বর্গলোকে যেতে চায় না।
সে বলে, স্বর্গ যদি আমার হয় তবে তাকে আমি মাটির পৃথিবীতে টেনে আনব। এ জাতীয় লেখকদের মধ্যে গোর্কি, যোহান বোয়ার, বানার্ড শ, বেনাভাতে অন্যতম।
সুতরাং সার্বিক আলোচনা থেকে বলা যায়, প্রাবন্ধিক বিশ্বসাহিত্যের দুটি দলের রূপ প্রত্যক্ষ করেছেন। একদল রোমান্টিকতাকে আশ্রয় করেন এবং আরেকদল বাস্তবতাকে তাঁদের সাহিত্যে উপজীব্য হিসেবে ব্যবহার করেন।
.png)