ছেকানুপ্রাস কাকে বলে? বিভিন্ন কবির কবিতায় ছেকানুপ্রাসের প্রয়োগ দেখাও
ছেকানুপ্রাস কাকে বলে? বিভিন্ন কবির কবিতায় ছেকানুপ্রাসের প্রয়োগ দেখাও
উত্তর : শব্দ সংস্কৃত অলংকারের পরিভাষারূপে গৃহীত। এখানে 'ছেকা' মানে বিদ্বান বা বিদগ্ধ জন এবং তাদের প্রজ্ঞাপ্রসূন পরিমিত ব্যবহারের জন্য এর নাম 'ছেকানুপ্রাস'।
এখানে দুই বা তার অধিক ব্যঞ্জনবর্ণ যুক্ত বা বিযুক্ত অবস্থায় মাত্র দুবার ধ্বনিত হয়েও ধ্বনি-সৌন্দর্য সৃষ্টি করে।
বৃত্ত্যনুপ্রাসেও ব্যঞ্জনধ্বনিত আবৃত্ত হতে পারে (এবং পর পর বহুবার হয়ও) তবে সেখানে এ ধ্বনি ধ্বনিত হয় অযুক্ত এবং স্বরূপানুসারে; পক্ষান্তরে ছেকানুপ্রাসে দুবার ধ্বনিত হলেও সেটা হয় ক্রমানুসারে এবং যুক্ত বা অযুক্তভাবে। এ দুয়ের মধ্যে পার্থক্য এখানেই। বিভিন্ন কবির কবিতায় ছেকানুপ্রাসের প্রয়োগ :
(i) ভুরুর ভঙ্গিমা হেরি ভুজঙ্গ সকল। - আলাওল
(ii) লংকার পঙ্কজ রবি যাবে অস্তাচলে।- মধুসূদন
(iii) কলঙ্ক যেমন থাকে শশাঙ্কের বুকে। -রবীন্দ্রনাথ ঠাকুর
(iv) ইষ্ট মম জপমালা ঐ তব সবচেয়ে মিষ্ট নাম ধরে। -কাজী নজরুল ইসলাম
(v) নিন্দাবাদের বৃন্দাবনে ভেবেছিলাম গাইব না গান। -কাজী নজরুল ইসলাম
(vi) অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? -সুধীন্দ্রনাথ দত্ত
(vii) একমাত্র গোধূলিবেলায় সবকিছু বীরাঙ্গনার মত রাঙ্গা শহীদ কাদরী হয়ে যায় রাস্তায়।
(viii) সাপের অঙ্গের মতো ভঙ্গি ধরে টান মারে মিছিলে -আল মাহমুদ
(ix) ভাঙীর পাণ্ডারা এসে ঢাকায় টাকার তর্ক করে। -জিলুর রহমান সিদ্দিকী
.png)