দীজু পালিতের স্বচক্ষে দেখা গল্পটি কী?- উল্লেখ কর


দীজু পালিতের স্বচক্ষে দেখা গল্পটি কী?- উল্লেখ কর 

উত্তর : প্রকৃতিবাদী ঔপন্যাসিক বিভূতিভূষণের প্রথম ও শ্রেষ্ঠ উপন্যাস 'পথের পাঁচালী'তের স্বচক্ষে দেখা একটি গল্পের উল্লেখ আছে। 

বেলেডাঙ্গার বুধো গাড়োয়ান কাঠের দড়ি-বাঁধা এক ধরনের খড়ম পায়ে দিয়ে বরাবর নিতে কামারের দোকানে লাঙলের ফাল পোড়াতে আসতো। একশ বছর বয়সে মারা যায়, মারা গেছে তাও আচ পঁচিশ বছরের উপরে। 

একবার- অনেককালের কথা- তখন দীজু পালিতের বয়স উনিশ-কুড়ি বছর, সে চাকদা থেকে গঙ্গাচান করে বুধো গাড়োয়ানের গরুর গাড়ি করে ফিরছিল। গাড়িতে ছিল- দাজু পালিত তার খুড়িমা আর অনন্ত মুখুয্যের ভাইপো রাম। 

কানসোনার মাঠের কাছে প্রায় বেলা যায়। তখন সেসব মাঠে ডাকাত, ঠ্যাঙাড়েতে ভরা ছিল। গাড়ি যখন কানসোনা মাঠের কাছে চলে আসে তখন জন চারেক যণ্ডাগোছের মিশকালোলোক গাড়ির পেছন দিকের বাঁশ দুদিক থেকে ধরে।

এদিকে দুজন, ওদিকে দুজন। এবার বুধো গাড়োয়ান মন্তরের জোরে তাদেরকে বাঁশের সাথে বেঁধে ফেলে। শেষমেষ তাদের অনেক কাকুতি মিনতির পর বুধোগাড়োয়ান তাদেরকে মুক্ত করে দেয়। যণ্ডাগোছের লোকগুলো বুধো গাড়োয়ানের পায়ের ধুলো নিয়ে চলে যায়। এই গল্পটি দীজু পালিতের স্বচক্ষে দেখা গল্প।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ