অপু কথক ঠাকুরের বাসায় গিয়ে কী কী দেখতে পায় তার একটি বর্ণনা দাও
অপু কথক ঠাকুরের বাসায় গিয়ে কী কী দেখতে পায় তার একটি বর্ণনা দাও
উত্তর : প্রকৃতির কাব্যকার বিভূতিভূষণের প্রথম ও সর্বশ্রেষ্ঠ উপন্যাস 'পথের পাঁচালী'র একজন দুঃখী ঠাকুরের নাম কথক ঠাকুর।
হরিহরের সাথে কাশীতে তার পরিচয় হয়। ঠাকুরের বাড়ি ছিল সাতক্ষীরার সন্নিকটে বাদুড়ে শীতলকাটি। কথক ঠাকুরের প্রথম স্ত্রী মারা গেলে তিনি কাশীতে চলে আসেন। হরিহরের সাথে পরিচয়ের সূত্র ধরে তার বাসায় ও আসা করতো কথক ঠাকুর।
একদিন কথক ঠাকুর হরিহরের অপুকে তার বাসায় নিয়ে যায়। অপু দেখল- কথক ঠাকুরের খোলার ঘর, মাটির দেওয়ালের নানাস্থানে খড়ি দিয়ে লেখা।
নমুনা : সিয়ারসোলের রাণীর বাড়ি ভাগবত পাঠ ৪ টাকা। মুসম্মত কুম্ভার ঠাকুর বাড়ি ঐ ৩ টাকা। ধারক লালজী যাওয়া ছেলে হিসাব দোবের একদিনের খোরাকি ৪ আনা।
বিশেষ কিছু আসবাবপত্র নেই। একখানা সরু চৌকি পাতা, একটা ছোটো টিনের তোরঙ্গ, একটা দড়ি টাঙানো আলনা, একজোড়া খড়ম ।
দেওয়ালে গায়ে পেরেকে একটা বড়োপেদ্মবীজের মালা টাঙানো। অপু যেদিন কথক ঠাকুরের বাড়ি যায় সেদিন সে তাকে কমলালেবু খেতে দিয়েছিল। অপু কমলালেবু পেয়ে খুব খুশি হয়েছিল।
একজন দুঃখী কথক ঠাকুরের বাড়ির আসবাবপত্র যেমন হওয়ার দরকার অপু ঠিক তেমনটিই দেখেছিল ।
.png)