গীতিকাব্য প্রণেতা হিসেবে বিদ্যাপতি এবং জয়দেবের মধ্যে পার্থক্যসমূহ তুলে ধর
গীতিকাব্য প্রণেতা হিসেবে বিদ্যাপতি এবং জয়দেবের মধ্যে পার্থক্যসমূহ তুলে ধর
উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এ প্রবন্ধে গীতিকাব্যের লেখকদের দুই ভাগে বিভক্ত করেছেন। একদল প্রাকৃতিক শোভার মধ্যে মানুষকে স্থাপিত করে তার প্রতি দৃষ্টি দেন।
আর একদল বাহ্য প্রকৃতিকে দূরে রেখে কেবল মানুষের হৃদয়ের প্রতি দৃষ্টি দেন। আধুনিক বাঙালি গীতিকাব্য লেখকদের তৃতীয় শ্রেণিভুক্ত করা যায়। এরা ইংরেজি গীতিকবিদের অনুগামী।
এ প্রবন্ধে তিনি আরো বলেছেন, “জয়দেবের কাব্যে বহিঃপ্রকৃতির প্রাধান্য আর বিদ্যাপতির কাব্যে অন্তঃপ্রকৃতির প্রাধান্য।" তিনি এ প্রবন্ধে বুঝাতে চান যে, বহিঃপ্রকৃতি ও অন্তঃপ্রকৃতির সমন্বয়ে উৎকৃষ্ট গীতিকাব্য রচিত হয়।
প্রথম শ্রেণির প্রতিনিধি হিসেবে জয়দেবকে এবং দ্বিতীয় শ্রেণির প্রতিনিধি হিসেবে বিদ্যাপতিকে নির্বাচন করে নিম্নে এদের বৈসাদৃশ্য আলোচনা করা হলো :
১. জয়দেবের কাব্যে বহিঃপ্রকৃতির প্রাধান্য, অন্যদিকে বিদ্যাপতির কাব্যে মানুষের অন্তঃপ্রকৃতির প্রাধান্য।
২.বিদ্যাপতি ও জয়দেব উভয়েই রাধাকৃষ্ণের প্রণয়লীলা- নিয়ে পদ রচনা করেছেন। জয়দেবের কবিতা বহিরিন্দ্রিয়ের অনুগামী, অপরপক্ষে বিদ্যাপতির কবিতা বহিরিন্দ্রিয়ের অতীত।
৩. জয়দেবের কাব্য ইন্দ্রিয়ের সংশ্রবপূর্ণ, অন্যদিকে বিদ্যাপতির কাব্য ইন্দ্রিয়ের সংশ্রব শূন্য।
৪. জয়দেবের গীত হলো রাধাকৃষ্ণের বিলাসপূর্ণ আর বিদ্যাপতির গীত রাধাকৃষ্ণের প্রণয়পূর্ণ ।
৫. জয়দেবের কবিতা স্বর্ণহার আর বিদ্যাপতির কবিতা রুদ্রাক্ষমালা।
৬. জয়দেবের গান সুরুজবীণা সঙ্গিনী স্ত্রীকন্ঠ গীতি। অপরদিকে, বিদ্যাপতির গান সায়াহ্ন সমাধানের নিশ্বাস।
মূলত বিদ্যাপতি এবং জয়দেব রাধাকৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করে গীতিকবিতা বা গীতিকাব্য রচনা করলেও উভয়ের রচনার মধ্যে উপস্থাপনগত বিষয়ের পার্থক্য পরিলক্ষিত হয় আর সে কারণে তাঁদের মধ্যে পার্থক্য বিদ্যমান।
.png)