Download Our Official App

বিদ্যাপতি জয়দেবের মধ্যে এবং সাদৃশ্যসমূহ কী?


বিদ্যাপতি জয়দেবের মধ্যে এবং সাদৃশ্যসমূহ কী?

উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এ প্রবন্ধে গীতিকাব্যের “লেখকদের দুই ভাগে বিভক্ত করেছেন। একদল প্রাকৃতিক শোভার মধ্যে মানুষকে স্থাপিত করে তার প্রতি দৃষ্টি দেন। 

আর একদল বাহ্য প্রকৃতিকে দূরে রেখে কেবল মানুষের হৃদয়ের প্রতি দৃষ্টি দেন। আধুনিক বাঙালি গীতিকাব্য লেখকদের তৃতীয় শ্রেণিভুক্ত করা যায়। এরা ইংরেজি গীতিকবিদের অনুগামী। 

এ প্রবন্ধে তিনি আরো বলেছেন, “জয়দেবের কাব্যে বহিঃপ্রকৃতি প্রাধান্য আর বিদ্যাপতির কাব্যে অন্তঃপ্রকৃতির প্রাধান্য।” তিনি এ প্রবন্ধে বুঝাতে চান যে, বহিঃপ্রকৃতি ও অন্তঃপ্রকৃতির সমন্বয়ে উৎকৃষ্ট গীতিকাব্য রচিত হয়।

জয়দেব ও বিদ্যাপতির কবিতায় বৈসাদৃশ্য থাকলেও উভয়ের মূলে এক রকম। এদের মধ্যে প্রধান পার্থক্য অন্তঃর্মুখিতা ও বহির্মুখিতা হলেও প্রকৃতি প্রধান কবিতাগুলোতে হৃদয়ময়তা বা মানবমুখিতা যেমন আছে তেমনি হৃদয় প্রধান কবিতাগুলোতে প্রকৃতির ব্যবহার হয়েছে।

 তবে সবচেয়ে বড় ব্যবধান এটুকু যে একটি প্রকৃতিমুখ্য অন্যটি হৃদয়মুখ্য। কাব্যে অন্তঃপ্রকৃতি এবং বহিঃপ্রকৃতির মধ্যে যথার্থ সম্বন্ধ এই যে, উভয়ে উভয়ের প্রতিবিম্ব প্রতিফলিত হয়। 

অর্থাৎ বহিঃপ্রকৃতির গুণে হৃদয়ের ভাবান্তর ঘটে এবং মনের অবস্থাবিশেষ বাহ্যদৃশ্য সুখকর বা দুঃখকর বোধ হয়- উভয়ে উভয়ের ছায়া পড়ে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ