বাংলা সাহিত্যে গীতিকবিতার পরিচয় দাও
বাংলা সাহিত্যে গীতিকবিতার পরিচয় দাও
উত্তর : বঙ্কিমচন্দ্রের বিবিধ প্রবন্ধের অন্তর্গত 'জয়দেব ও বিদ্যাপতি' প্রবন্ধে গীতিকাব্যের সংজ্ঞা এবং এর গতি-প্রকৃতি সম্পর্কে আলোচনা করেছেন।
বাংলা সাহিত্যে আর যা কিছুর অভাব থাকুক উৎকৃষ্ট গীতিকাব্যের অভাব নেই। অন্যান্য কবিগণের কথা না থাকলেও একমাত্র বৈষ্ণব কবিগণই সমুদ্র বিশেষ। বাংলার প্রাচীন কবি জয়দেব-গীতিকাব্যের প্রণেতা।
পরবর্তী বৈষ্ণব কবিগণের মধ্যে বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দদাস এবং জ্ঞানদাস গীতিকবিতাকে সমৃদ্ধ করে গেছেন। এছাড়াও আরও কয়েকজন বাংলা গীতিকবিতাকে সমৃদ্ধ করেছেন। তাদের মধ্যে ভারতচন্দ্র অন্যতম- তাঁর রসমঞ্জরী এ শ্রেণির কাব্য রামপ্রসাদ সেনও এ শ্রেণির কাব্য।
কবিওয়ালারাও এ ধারাকে সমৃদ্ধ করেছে। রামপ্রসাদ, হরু ঠাকুর এবং নিতাই দাসও এ শ্রেণির কাব্যকে সমৃদ্ধ করেছে।
.png)